বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil khan)। তাঁকে স্বাগত জানান সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাস।
দিন কয়েক আগে সৌরভ নিজে গিয়ে ইন্দ্রনীল খাঁকে(Indranil khan) ইডেনে ফাইনাল দেখতে আসার আমন্ত্রণ জানান। সেই ডাক উপেক্ষা করেননি ক্রীড়ামন্ত্রী। ম্যাচের আগে সৌরভ-ইন্দ্রনীল সাক্ষাৎ হয়। মন্ত্রীর সঙ্গে ইডেনে এসেছিলেন বিধায়ক সৌরভ শিকদার।সিএবি সহ সভাপতি নীতীশ রঞ্জন দত্ত, অ্যাপেক্স কাউন্সিলের সদস্যরা, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মদনমোহন ঘোষ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী, অরুণ লাল, অশোক মালহোত্রা, রুমেলি ধর, অর্চনা দাস, বিভিন্ন কমিটি, ক্লাব ও জেলা সংস্থার প্রতিনিধিরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর বিকাশ সংক্রান্ত বিষয়ে তাঁদের আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ইন্দ্রনীল খাঁ বলেন, 'সারা বিশ্বের ক্রিকেটের ঐতিহ্যশালী এক স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। সেখানে এসেছিলাম বেঙ্গল টি-২০ লিগের ফাইনালে। শুধু কলকাতায় নয়, ঝাড়গ্রাম, কোচবিহার, জঙ্গলমহল সহ সর্বত্র যাতে ক্রিকেটের প্রসার হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স সহ অন্যান্য দলগুলিতে দেখছিলাম বাঙালি সহ পশ্চিমবঙ্গবাসীর প্রতিনিধিত্ব কম হচ্ছে। আগামীদিনে বাংলার ছেলেমেয়েরাও যেন পর্যাপ্ত সুযোগ পায়, সেটা নিয়ে আলোচনা হয়েছে।'
চিঠি, পালটা চিঠি বিষয়ে কী কথা হয়েছে, তা ভাঙতে চাননি। তিনি বলেন, “খেলা দেখতে এসেছি। তার আগে কিছু সাধারণ কথাবার্তা হয়েছে।”
ছবি সৌ: সিএবি মিডিয়া
বৃষ্টির জন্য বেঙ্গল টি২০ লিগের শ্রাচি টাইগার্স এবং মালদহের খেলা নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয়। ফাইনালের আসরে ইডেনে সংগীত পরিবেশন করল ফসিলস। তার আগে নিজের ঘরে বিশিষ্ট শিল্পী রূপম ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টির জন্য অনুষ্ঠানেও কাঁটছাঁট করা হয়। তিনটি গান গাইলেন রূপম। রকস্টারের টানে ইডেনে আসেন ১২ হাজারের কাছাকাছি দর্শক, বৃষ্টির মধ্যেই শ্রোতাদের মন জয় করে নেন রূপম।
সাম্প্রতিক সময়ে বিতর্ক পিছু ছাড়ছে না সিএবিকে, তার রেশ থাকল ফাইনাল ম্যাচেও। হসপিটালিটি বক্সের টিকিটের রঙিন প্রতিলিপি (কালার জ়েরক্স) করে মাঠে ঢোকার চেষ্টা করেছেন কেউ কেউ! ফসিলসের অনুষ্ঠান দেখার জন্য কোনও পাস লাগছিল না , তাও কেন ঘটল এমন ঘটনা, জানা গিয়েছে, হসপিটালিটি বক্সের টিকিট মানে শীতাতপ নিয়ন্ত্রিত বক্সে বসে খেলা দেখার পাশাপাশি বিনামূল্যে খাওয়ার বন্দোবস্তও ছিল ।
-

-Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

শিরোনাম
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago