গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। শীঘ্রই এই মামলার শুনানি হবে।
Sponsored

বউবাজার থানা এবং পুলিশ কমিশনারের কাছে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন বিশ্বমঞ্চে দুর্গাপুজোর প্রচারক তথা বিশিষ্ট ট্রাভেল কনসালটেন্ট জয়দীপ মুখোপাধ্যায়। অভিযোগপত্রে টালা প্রত্যয়ের সম্পাদক ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ, সহ-সভাপতি সায়ন্তন মৈত্র এবং কোষাধ্যক্ষ রাজন চট্টোপাধ্যায়ের নামও রয়েছে। আরও পড়ুন: ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা
Sponsored

কী অভিযোগ?
জয়দীপের অভিযোগ, তৎকালীন পর্যটন ও সংস্কৃতি দফতরের মদতে এই চক্রটি সাধারণ মানুষের ওপর একপ্রকার তোলাবাজি শুরু করে। হাজরা রোডে অফিসযুক্ত 'মাস আর্ট' নামে এই সংস্থার অন্যতম কর্ণধার আবার উত্তর কলকাতার টালা পার্কের একটি বিখ্যাত পুজোর প্রধান। এই সংস্থাটি বেআইনি ও বিভ্রান্তিকরভাবে ইউনেস্কো এবং মাস আর্টের লোগো ব্যবহার করে বেশ কয়েক বছর ধরে পুজোর নামে ব্যবসা চালিয়ে গিয়েছে। অভিযুক্তরা কলকাতার ২৪টি বাছাই করা প্রথম সারির পুজোমণ্ডপে মূল উৎসবের আগেই ঠাকুর দেখার ব্যবস্থা করেন। এর জন্য মাথাপিছু ৪ হাজার টাকার 'প্রিভিলেজড প্রি পুজো এনট্রি' টিকিট বিক্রি করা হয়। টিকিট বিক্রির সময় সাধারণ মানুষ ও বিজ্ঞাপনদাতা সংস্থাগুলোকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, এই শো-গুলিতে ইউনেস্কোর প্রতিনিধি দল-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কিন্তু ইউনেস্কোর কোনও দলই কোনওদিন ওই মণ্ডপগুলিতে আসেনি। পুজোর টিকিট বিক্রির নাম করে বছর বছর ৪-৫ কোটি টাকা মার্কেট থেকে তোলা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
11h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
11h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
12h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
12h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
12h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
13h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
14h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
15h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
15h ago
