Site Logo

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি রেড রোডে পৌঁছন। তাঁকে স্বাগত জানাতে ঢাক, ছৌ নাচের আয়োজনও রাখা হয়। উপস্থিত ছিলেন বাংলার রাজ্যপাল আর এন রবি (RN Ravi), কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রায় যাদব এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতার অনুষ্ঠানে প্রায় ৩৫ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানা গিয়েছে।

Sponsored

Sranchi In Article

অনুষ্ঠান মঞ্চ থেকে স্বাগত ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। যোগ দিবসের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ উদযাপন করেন মোদি। প্রশংসা করেন কলকাতার 'স্বচ্ছতা সে স্বাগত' কর্মসূচিরও।এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 'যোগ বাংলার পুরোনো সংস্কৃতি। ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ রয়েছে। স্বামীজি বলেছিলেন, যোগেই মুক্তির আনন্দ। যোগানন্দ পরমহংসের উদ্যোগে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। আগের সরকার যোগের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে দেয়নি। এর কারণ আমার অজানা। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা ধন্যবাদ, রাজ্য থেকে হারিয়ে যাওয়া যোগসংস্কৃতিকে ফিরিয়ে এনেছেন তিনি। ২ লক্ষ ৫৭ হাজার রেজিস্ট্রেশন হয়েছে।'

Sponsored

Merlin In Article

চলতি বছরের যোগ দিবসে থিম রাখা হয়েছে 'যোগা ফর হেলদি এজিং' (Yoga for Healthy Aging)। নিজের বক্তব্যে সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, যোগ জীবনশৈলীতে ভারসাম্য আনে। মানসিক চেতনা বিকাশে সাহায্য করে। সমাজ সুস্থ থাকলে দেশ সমৃদ্ধ হয়। মোদির কথায়, "যোগ চর্চা সবাইকে জুড়ে দেয়। হিমালয় থেকে হিন্দ মহাসাগর সর্বোচ্চ যোগ সমাদৃত। এটা শুধু শারীরিক চর্চা নয় একতার ভিত্তিও বটে। ২১ জুন দিনটি বিশ্বের সবচেয়ে বড় পার্বণে পরিণত হয়েছে। কলকাতাবাসী স্বচ্ছতার সঙ্গে স্বাগত জানিয়েছেন। নাগরিক কর্তব্য পালনের কঠোর পরিশ্রম করা হয়েছে এই শহরে। শ্রীরামকৃষ্ণ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দের ভূমি এই পশ্চিমবঙ্গ। এখানে যোগ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ, উদ্যম প্রশংসনীয়। যোগ মানসিক চেতনার বিকাশে সাহায্য করে। বয়সকালে সুস্থ থাকতে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ৪০ বছর বয়সে ২০ বছর বয়সের মতো ফিটনেস দেয়। ৭০ বছর বয়সে পঞ্চাশ বছর বয়সের অনুভূতি দিতে পারে। গীতাতে যোগের কথা বলেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এতে চেতনার বিকাশ হয়। জীবন শৈলীতে ভারসাম্য আসে।" এরপর যোগ চর্চায় অংশ নিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিজে গোটা কর্মসূচি পর্যবেক্ষণ করেন। বেশ কয়েকজনকে যোগাভ্যাসের সঠিক পদ্ধতি দেখিয়েও দেন মোদি।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

 

Related Articles

More from শিরোনাম

View All →