বাংলার ভোট মিটতেই আইপ্যাক কর্তার জামিন মঞ্জুর, প্রশ্নের মুখে ED-র ভূমিকা

বাংলার দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলের জামিন মঞ্জুর। বৃহস্পতিবার দিল্লির পটিয়ালা হাউজ কোর্ট বিনেশের জামিনের আর্জি মঞ্জুর করেছে। আশ্চর্যজনকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-র তরফে আইপ্যাক-র সহ-প্রতিষ্ঠাতার জামিনের আবেদনের কোনও বিরোধিতও করা হয়নি। স্বাভাবিকভাবেই এরপরেই ইডির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আরও পড়ুনঃ গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগে পক্ষপাতিত্ব কমিশনের! জোড়া মামলা হাইকোর্টে
Sponsored

গত ১৩ এপ্রিল বিনেশকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল ইডি। ১৪ এপ্রিল দিল্লির আদালত তাঁকে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। ময়াদ শেষে গত ২৩ এপ্রিল আদালত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয়। গত মঙ্গলবার অন্তর্বর্তী জামিনের আর্জি জানালেও সেই আবেদন খারিজ হয়ে যায়। কিন্তু বুধবার দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরেরদিনই আজ, বৃহস্পতিবার সকালে জামিন পেলেন বিনেশ।
বিনেশের গ্রেফতারির পরই ইডিকে নিশানা করেছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, ‘গণতন্ত্র নয়, ভয় দেখানো চলছে’। বিরোধী শিবিরের একাধিক অভিযোগ থাকলেও অবিজেপি রাজ্যে ভোট এলেই কেন্দ্রীয় তদন্তকারীদের অতিসক্রিয়তা শুরু হয়ে যায়। ভোট মিটলে অদ্ভুতভাবে সেই তদন্ত হিমঘরে চলে যায়। ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কেন্দ্রের শাসকের দলদাসে পরিণত হয়েছে এই ব্যাপারে সন্দেহের অবকাশ নেই। ভোট মেটার পরেই এই জামিন, আরও একবার ইডিকে কাঠগড়ায় তুলে দিল রাজনৈতিক মহল।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
5h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
8h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
21h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
21h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
21h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
22h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
22h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
23h ago
