IPL-এ ভোটের ছায়া! ২০ ম্যাচের সূচি ঘোষিত, উদ্বোধনী খেলা চিন্নাস্বামীতে

টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই এবার নজর বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। বুধবার আনুষ্ঠানিকভাবে আইপিএল ২০২৬-এর (IPL 2026) প্রথম পর্বের সূচি (schedule) ঘোষণা করা হয়েছে । ১৯তম আইপিএলের উদ্বোধন হবে ২৮ মার্চ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium)। তবে এবারে আইপিএলেও ভোটের ছায়া। একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের (assembly election) কারণে একবারে পুরো সূচি ঘোষণা করা হল না।
Sponsored

আপাতত ১২ এপ্রিল পর্যন্ত মোট ২০টি ম্যাচের সূচি জানানো হয়েছে। উদ্বোধনী ম্যাচেই ২৮ মার্চ মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত এই ম্যাচের ভেন্যু হিসাবে বেঙ্গালুরুকেই চূড়ান্ত করা হয়েছে।

কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান শুরু করবে ২৯ মার্চ। প্রথম ম্যাচেই কেকেআরের (KKR) প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই ম্যাচ তাদের খেলতে হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium)। এরপর টানা তিনটি ম্যাচ নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে কেকেআর। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ৬ এপ্রিল একই মাঠে মুখোমুখি হবে তারা পাঞ্জাব কিংসের। এছাড়া ৯ এপ্রিল ইডেনেই লখনউ সুপার জায়েন্টস বিরুদ্ধে নামবে কেকেআর।

পাঁচবারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস (CSK) তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে। ম্যাচটি হবে গুয়াহাটিতে। অন্যদিকে গত মরশুমের ফাইনালিস্ট পাঞ্জাব কিংস-এর এবারের প্রথম প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এই খেলাটি হবে ৩১ মার্চ, মুলানপুরে।
আরও পড়ুন : বিধানসভা নির্বাচনের সময়েই IPL, দিন ঘোষণার আগে BCCI তাকিয়ে কমিশনের দিকেই
মঙ্গলবার বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছিলেন, ১২ মার্চের মধ্যেই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। সেই ঘোষণা মেনেই ১১ মার্চ প্রথম পর্বের সূচি সামনে আনা হল। তিনটি রাজ্যে বিধানসভা নির্বাচনের কারণে সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়নি। নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরে বাকি সূচি প্রকাশ করা হবে। তবে এবারের আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। পাশাপাশি গতবারের চ্যাম্পিয়ন আরসিবি-র চারটি হোম ম্যাচও চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজন করা হবে।
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
