Site Logo

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

EBBS Desk·
IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS Dhoni )অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি মরশুমে একটা ম্যাচেও মাঠে নামেননি ধোনি, থালা কি শেষ ম্যাচে চিপকে নামবেন সিএসকে জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলেই ক্রিকেটকে চিরতরে বিদায় জানাতে পারেন মাহি। চলতি মরশুমে আর কোনও হোম ম্যাচ খেলতে নামবে না সিএসকে।

Sponsored

Sranchi In Article

২০২১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni )একটি পুনো বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, আইপিএল কেরিয়ারের শেষ ম্য়াচটা তিনি চেন্নাইয়ে খেলতে চান। সিএসকে সমর্থকদের সামনেই তিনি অবসর গ্রহণ করতে চান।

ধোনি এখনও পর্যন্ত এই মরশুমে খেলেননি। তার উপর দল এখনও প্লে অফের লড়াইয়ে রয়েছে। সব মিলিয়ে ম্যাচটিকে ঘিরে আবেগ অনেক বেড়েছে। তাই কোনও অবসর ঘোষণা না হলেও, এই ম্যাচে বিদায়ের আবহ তৈরি হয়েছে। যদিও চেন্নাই বা ধোনি কেউই এখনও এটিকে শেষ ম্যাচ বলেননি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। এবার মাহি বিদায় জানাবেন আইপিএলকেও। জল্পনার পারদ ক্রমশ বাড়ছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →