IPL: খেতাবের সংখ্যা ১, আকাশ ছোঁয়া দরেই মালিকানা বদল রাজস্থান-আরসিবির

আইপিএল (IPL) শুরুর আগেই মালিকানা বদল হয়ে গেল দুই ফ্র্যাঞ্চাইজির। রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এবং আরসিবি (RCB) দু দলই নতুন মালিকানা পেল। মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পপতি কাল সোমানি কিনলেন রাজস্থান(Rajasthan Royals) দল, অন্যদিকে আদিত্য বিড়লা গ্রুপ আরসিবির (RCB) ১০০ শতাংশ মালিকানা পেল।
Sponsored

আইপিএলের ইতিহাসে মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান ও আরসিবি। কিন্তু বিগত দেড় দশকের বেশি সময়ে পাল্লা দিয়ে বেড়েছে দু দলের ব্যান্ড ভ্যালু। ২০০৮ সালে রাজস্থান কিনেছিল ইমার্জিং মিডিয়া গ্রুপ। কর্ণধা ছিলেনর মনোজ বাদালে। প্রথম মরশুমেই খেতাব জিতেছিল রাজস্থান। তার পর থেকে রাজস্থান আর চ্যাম্পিয়ন হতে না পারলেও তাদের বাজারদর কমেনি। উল্টে ক্রমশ তা বেড়েছে।
প্রায় ১৫ হাজার ২৮৬ কোটি টাকায় রাজস্থান রয়্যালস কিনলেন মার্কিন শিল্পপতি।গত ১৮ বছরে রাজস্থানের দাম বেড়েছে ১৫,০১৭ কোটি টাকা। ২০০৮ সালে যা দাম ছিল, এখন তা বেড়েছে ২৩৩২.৮৪ শতাংশ বা প্রায় ২৫ গুণ।
আইপিএলে বরাবরই তারকা খচিত দল আরসিবি। ২০২৫ সালে একবারই মাত্র চ্যাম্পিয়ন হতে পেরেছে আরসিবি। কিন্তু এই দলের মূল্যও হয়েছে আকাশছোয়া। ৪৪৬ কোটি টাকায় বেঙ্গালুরু কিনেছিলেন শিল্পপতি বিজয় মালিয়া। তখন মুম্বই ইন্ডিয়ান্সের পর আইপিএলের দ্বিতীয় দামি দল ছিল আরসিবি। এরপর মালিয়া দলের মালিকানা ছাড়েন।
এবার আরসিবির একশো শতাংশ শেয়ার কিনল আদিত্য বিড়লা গ্রুপ। আদিত্য বিড়লা গ্রুপের ডিরেক্টর আর্যমান বিক্রম বিড়লা চেয়ারম্যান হবে। সত্যেন গাজওয়ানি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন।
একটি বিবৃতিতে কুমার মঙ্গোলাম বিড়লা বলেন, 'গত দুই দশকে গ্লোবাল স্পোর্টিং পাওয়ারহাউজ হয়ে উঠেছে আরসিবি। যা ভারতীয় ক্রিকেটকে অনেকটাই বদলে দিয়েছে। আধুনিক ক্রীড়াজগতে অন্যতম উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি। এবার সেটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আদিত্য বিড়লা গ্রুপের। আমরা এই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে চাই।'
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago





