নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই সঙ্গে লেবাননের উপর আর ইজরায়েল (Israel) হামলা চালাবে না বলে দাবি করলেন তিনি। সেই পরিস্থিতিতে যুদ্ধ বিরতি এভাবে যতদিন চলবে ততদিনের জন্য বাণিজ্যিক স্বার্থে জাহাজ যাতায়াতের জন্য হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দেওয়ার ঘোষণা করল ইরান (Iran)।
Sponsored

যুদ্ধ বিরতি ঘোষিত হওয়ার পরও লেবানন ও ইজরায়েলের কারণেই যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়নি পশ্চিম এশিয়ায়। আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ বিরতিতে গেলেও লেবাননের উপর লাগাতার হামলা চালিয়ে যায় ইজরায়েল। এমনকি আমেরিকা দাবি করে, তারা লেবাননকে (Lebanon) নিয়ে কোনও সন্ধিতে যায়নি। ফলে যুদ্ধ না থামায় হরমুজও খোলেনি ইরান।
Sponsored

শেষ পর্যন্ত সেই লেবাননকে নিয়েই সিদ্ধান্ত নিতে বাধ্য হল আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প (Donald Trump) জানালেন লেবাননকে (Lebanon) নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাছাড়াও লেবাননের সঙ্গে আমেরিকা আলাদা চুক্তি করবে। ইজরায়েল লেবাননের উপর আর হামলা চালাবে না।
Sponsored

আরও পড়ুন : মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে হবে আমেরিকাকে, ট্রাম্পের হরমুজ নিয়ন্ত্রণের হুঁশিয়ারির পাল্টা জবাব ইরানের
Sponsored

এরপরই ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানান হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা। তিনি জানান, লেবাননে যুদ্ধ বিরতি ঘোষণা হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়া হল। ইতিমধ্যেই ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের তরফ থেকে তা জানানো হয়েছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
