Site Logo

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

EBBS Desk·
FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল রঙের ব্লেজারের উপর সোনালী রঙের পিন। যাতে লেখা #168।

Sponsored

Sranchi In Article

এ কোনও কাকতালীয় সংখ্যা নয়। এই সংখ্যায় ইরান(Iran) দলের প্রতিবাদের ভাষা? ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাবে একটি স্কুলে মিসাইল হামলায় একাধিক ছোট ছোট প্রাণ মুহূর্তে গুড়িয়ে যায়। ধ্বংসস্তূপ থেকে টুকরো টুকরো হাড়ের সঙ্গে উদ্ধার হয় একগুচ্ছ স্কুল ব্যাগ। আর ছড়িয়ে ছিটিয়ে বইপত্তর। সব মিলিয়ে সংখ্যাটা ১৬৮।

নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু। হাঙ্গারিতে ইরান দূতাবাসের সোশ্যাল মিডিয়া পেজ থেকে ব্লেজারে অভিনব প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে। ইরানের দাবি ওই মিসাইল হামলা করেছিল আমেরিকা। তবে ইজরায়েল বা আমেরিকা কেউই ওই মিসাইল হামলার কথা স্বীকার করেনি।

কিন্তু ইরানের ফুটবল টিমের সদস্যরা ওই ঘটনা ভুলতে পারেনি। ফুটবলের মাঠ প্রতিবাদ, প্রতিরোধের মঞ্চ হয়ে ধরা দিয়েছে বারবার। বিশেষত বিশ্বকাপের মতো আসরে। অনেক বিতর্ক পেরিয়ে ইরান দল বিশ্বকাপে খেলতে গিয়েছে। মাঠে লড়াই শুধু নয়, ইরানের কাছে এই ফুটবল বিশ্বকাপ এক প্রতিবাদের মঞ্চ। ১৬৮ দিয়ে সূচনা করল ইরান দল। আগামীতে আরও প্রতিবাদের ভাষায় মুখর হবে ইরান? উত্তর দেবে সময়ই।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →