ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে আশ্রয়! রাজ্যসভায় কী জানালেন জয়শঙ্কর

আমেরিকা-ইজরায়েল হামলায় পশ্চিম এশিয়ার যুদ্ধের (Iran-Isreal war) পরিস্থিতি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মত অবস্থায় ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দিয়েছে ভারত। সোমবার রাজ্যসভায় ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর (S Jaishankar) তাঁর বক্তৃতায় একথা জানিয়েছেন। বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারত সর্বদা শান্তির পক্ষে, এমত পরিস্থিতিতে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় যা ঠিক মনে করেছে তাই করেছে।
Sponsored

জয়শঙ্কর জানিয়েছেন, গত ১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক করা হয়। সেখানে ইরানের উপর হামলার আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যার মধ্যে ছিল আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, ভারতের অর্থনীতির উপর প্রভাব ইত্যাদি বিষয়। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এরপরেই ভারতের তরফে ১ মার্চ ইরানের তিন জাহাজকে ভারতীয় বন্দরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তিন জাহাজের একটি জাহাজ 'আইআরআইএস লাভান' কেরলের কোচি বন্দরে রয়েছে বলে জানিয়েছেন তিনি। জাহাজটিকে আশ্রয় দেওয়ার জন্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। আরও পড়ুন: সংসদের দুই কক্ষে ভোটারদের নাম বাদে আলোচনা দাবি তৃণমূলের: রাজ্যসভায় ওয়াকআউট
Sponsored

তবে এই দিন জয়শঙ্করের বক্তৃতা শুরু হওয়ার পরেই তুমুল হট্টগোল শুরু হয়। কংগ্রেস এবং অন্যান্য বিরোধীদল এই বিষয়টি নিয়ে আলোচনা এবং বিতর্কের দাবি জানায়। তার পর কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদেরা। রাজ্যসভার পর লোকসভায় বক্তৃতা শুরু করলে বিরোধীদের হইহট্টগোলের জেরে দুপুর ৩টে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
