শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার 'শপথ' ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran) সব অস্ত্রের ঘাঁটি ও তেলের ঘাঁটি শেষ করার শপথ নিচ্ছে আমেরিকা। অন্যদিকে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি প্রতিদিন নতুন করে তেল আভিভ (Tel Aviv) ধ্বংস করার শপথ নেয় ইরান। এই পরিস্থিতিতে গাল্ফভুক্ত দেশগুলির (Gulf countries) সমর্থন আদায়ে ইরানে নিরীহ নাগরিক ও শিশুদের হত্য়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে ইরানের পক্ষ থেকে। সেই ইস্যুতেই এবার ইজরায়েল (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে (Benjamin Netanyahu) হত্যার শপথ নিল ইরান রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)।
Sponsored

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সামরিক সংঘাতে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিষ্ফোরক বিবৃতি দিয়েছে IRGC। নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ আখ্যা দিয়ে তারা সাফ জানিয়েছে, যতদিন তিনি বেঁচে আছেন, ইরানের বাহিনী তাকে ধাওয়া করে যাবে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করবে। ইরানের এই সরাসরি হুমকি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সংঘাতকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
Sponsored

রবিবার সকাল থেকে নতুন করে ইজরায়েল ইরান ও লেবাননে সেনাঘাঁটির উপর হামলা শুরু করেছে। ইরানের হামলা ঠেকাতে সৌদি আরব, ইউএই, কুয়েত প্রজোক্টাইল নিয়ে প্রস্তুত হয়েছে। অন্যদিকে ইরানও সকাল থেকেই ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির উপর হামলা চালানো শুরু করেছে বলে দাবি করে।
Sponsored

Sponsored

পশ্চিম এশিয়ার আকাশে শনিবার থেকে নতুন করে যুদ্ধের মেঘ আরও ঘন হয়েছে। আমেরিকা ইরানের খার্গ দ্বীপে হামলা চালানোর পরে নতুন করে যুদ্ধ পরিস্থিতি খারাপ দিকে গিয়েছে বলে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে ট্রাম্প নিজের ক্ষমতা জাহির করার জন্য দাবি করেছেন, খার্গে আক্রমণ তিনি শুধু মজা করার জন্য করেছে। তাতে কার্যত ঘি পড়েছে আগুনে। এই পরিস্থিতিতে ইউএই (UAE) আকাশ পথ বন্ধ করেছে। দুবাই (Dubai), আবু ধাবি (Abu Dhabi), সারজার (Sharjah) মতো শহরের আকাশ কার্যত নো ফ্লাই জোন হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়া এই শহরগুলিতে বিমান পরিষেবা বাতিলের ঘোষণা করেছে।
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
6h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
6h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
7h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
8h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
9h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
10h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
10h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
10h ago
