কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) শনিবার ‘বাংলার ভবিষ্যৎ: কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, তাপপ্রবাহ ও চরম আবহাওয়া’ শীর্ষক এক আলোচনাসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভারতের আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা (IMD Regional Director), আবহাওয়াবিদ (IMD Scientist), বসু বিজ্ঞান মন্দিরের অধ্যাপক (Bose Institute Professor), চিকিৎসক (Doctor), স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি (NGO Analyst), কলকাতা প্রেস ক্লাবের সভাপতি (Press club President) এবং বিভিন্ন শীর্ষ সংবাদমাধ্যমের মিডিয়া বিশেষজ্ঞরা।

আলোচনায় উঠে আসে, বাংলায় যেভাবে গরম বাড়ছে এবং আবহাওয়ার ধরন দ্রুত বদলে যাচ্ছে, তাতে শুধু প্রচলিত পূর্বাভাসের উপর নির্ভর করলে আর চলবে না। এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কীভাবে আরও নির্ভুল আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে, বিপদের আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে পারে এবং দুর্যোগ মোকাবিলায় সাহায্য করতে পারে, তা নিয়ে বিস্তারিত মতামত তুলে ধরা হয়। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের নিরাপত্তা আরও জোরদার করার উপরও জোর দেন বক্তারা।

আলোচনা সভাটি বিভিন্ন সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ ও সম্প্রচার করা হয়। আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দাবি, বিষয়টি নিয়ে মানুষের আগ্রহ ও গুরুত্ব দেওয়ার প্রবণতা এখন আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

















