ভারতীয় জাহাজকে আদৌ কি ছাড়পত্র দিয়েছে ইরান, প্রশ্ন জিইয়ে রাখলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সংকট। ঠিক যখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন বৃহস্পতিবার সকালে আচমকা জানা যায় হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ যাতায়াতের ক্ষেত্রে নাকি ছাড়পত্র দিয়েছে ইরান (Iran)। সত্যিই কি তাই? দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র (Official Spokesperson of the Ministry of External Affairs of India )। ইরানের সঙ্গে বিদেশ মন্ত্রী জয়শংকরের তিনবার কথাবার্তা হওয়ার প্রসঙ্গ উত্থাপন করলেও জাহাজ যাতায়াত নিয়ে সোজাসুজি কিছুই বললেন না রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।
এদিন দুপুরে আচমকাই খবর ছড়িয়ে পড়ে যে ভারতীয় পতাকা লাগানো জাহাজকে নাকি হরমুজে আটকানো হবে না বলে জানিয়েছে ইরান। আর এটা নাকি হয়েছে মোদি সরকারের বিদেশ নীতির ফলেই। বিভিন্ন সংবাদমাধ্যমে যখন এস জয়শংকরের (S Jaishankar) প্রশংসা চলছে ঠিক তখন তাঁরই মন্ত্রকের মুখপাত্র গোটা বিষয়টি এড়িয়ে গেলেন। তিনি বলেন, সাম্প্রতিককালে ইরানের সঙ্গে জয়শংকরের তিনবার কথা হয়েছে। শেষ কথোপকথনে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ভারতের জ্বালানি চাহিদা মেটানোর নিশ্চয়তা নিয়েই আলোচনা হয়েছে৷ এর থেকে বেশি কিছু বলার মতো সময় এখনও আসেনি৷ কেন? তাহলে কি এখনও পর্যন্ত ইরান থেকে ছাড়পত্র আদায় করতে পারেনি মোদি সরকার? এটাও কি প্রচার সর্বস্ব বিজেপি সরকারের আরও এক জুমলা? ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রকে এই বিষয়ে প্রশ্ন করার অংশটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন সাংবাদিক উমাশঙ্কর সিং (Umashankar Singh)।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বলেন, "ইরান থেকে যে সব ভারতীয়রা আজারবেইজান ও আর্মেনিয়া সীমান্ত হয়ে ফিরতে চান, তাঁদের আমরা সহযোগিতা করছি ৷ সেখান থেকে বাণিজ্যিক বিমানে বাড়ি ফিরতে পারেন ৷ তাঁদের ভিসা দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যেই অধিকাংশ ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে।তেহরানে থাকা পড়ুয়া ও তীর্থযাত্রী-সহ বহু ভারতীয় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" যে সব ভারতীয়রা ইরান ছাড়তে চান, তাঁদের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে স্থলপথে সীমান্ত দিয়ে ফেরার পরামর্শ দিয়েছেন তিনি। - - - - - - - -ब्रेकिंग न्यूज़ सवाल : क्या ईरान ने भारत जाने वाले जहाज़ों को इजाज़त दी है? @MEAIndia : पिछले कुछ दिनों में विदेश मंत्री और ईरान के विदेश मंत्री के बीच तीन बार बातचीत हुई है। अंतिम बातचीत में शिपिंग की सुरक्षा और भारत की ऊर्जा सुरक्षा से जुड़े मुद्दों पर चर्चा की गई। इसके… pic.twitter.com/Pi585qVJX7
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) March 12, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
2h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
5h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
6h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
9h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
22h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
22h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
23h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
23h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
23h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
23h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
1d ago
