মুখোশধারী বিজেপির টিমের জোট! নওশাদের মুখে বাম-কংগ্রেসের সঙ্গে জোট-প্রসঙ্গ

বিধানসভা ভোট এলেই শূন্য থেকে শুরু করা শাসক বিরোধীদের জোটের জন্য হাঁকডাক শুরু হয়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগেও তার ব্যতিক্রম হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ফের একবার বাম-কংগ্রেসের (Left Congress) সঙ্গে জোট বাঁধতে চলেছে তাঁর আইএসএফ (ISF), যা আগামী সপ্তাহে চূড়ান্ত হবে, জানালেন বিধায়ক। যে জোটকে (alliance) বিজেপির মুখোশধারী টিম, কটাক্ষ বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের।
Sponsored

বুধবার শহিদ মিনারে সমাবেশ করে আইএসএফ। আইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দলের চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ দাবি করেন, বাম কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছে। ২১ জানুয়ারির প্রস্তুতিতে দলীয় কর্মীরা ব্যস্ত থাকায় সেই কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। আগামী সপ্তাহে সেই জোটের (alliance) কথাবার্তা চূড়ান্ত হবে। তৃণমূল ও বিজেপি বিরোধী শক্তি বাম, কংগ্রেস-সহ (Left Congress অন্যান্য দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা) হবে।
Sponsored

আসন্ন বিধানসভা নির্বাচনে একলা চলো নীতির পথে কংগ্রেস, এমনটা বার্তা আগে দিয়েছিলেন কংগ্রেস রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। ফলে কংগ্রেসের তরফে নওশাদের বার্তার পরে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিপিআইএম-এর তরফে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বিজেপি-তৃণমূল বিরোধী জোটের পথে বামেরা ইতিবাচক, দাবি সুজন চক্রবর্তীর।
Sponsored

যদিও নওশাদ শুধুমাত্র বাম ও কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী এমনটা বলেননি। সেখানে তিনি আরও অন্যান্য দলের পথও খোলা রাখার বার্তা দিয়েছে। সেখানে ভরতপুরের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবীরের জনতা উন্নয়ন পার্টি রয়েছে কি না, তা স্পষ্ট করেননি নওশাদ। এর আগে অবশ্য ধর্মনিরপেক্ষ জোটে হুমায়ুন কবীরকে আহ্বান করে রেখেছিলেন নওশাদ।
Sponsored

Sponsored

আর নওশাদের প্রকাশ্যে জোটের বার্তার পরে ফের একবার এই জোটকে বিজেপির মদতে তৈরি জোট বলেই কটাক্ষ তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জোটের ফলাফল নিয়ে তিনি দাবি করেন, বিজেপির বন্ধুরা নিজেদের মধ্যে কথা বলতে চাইছে। বিজেপির বকলমা বিজেপি-বিরোধী ভোট ভাগাভাগি করতে, বিজেপির অনুগ্রহ পেতে এই ধরনের রাজনীতির কথাবার্তা চলছে। বাংলার মানুষ জানেন বিজেপিকে (BJP) পরাজিত করতে তৃণমূল ছাড়া দ্বিতীয় বিকল্প নেই। মুখোশধারী বিজেপির বি সি টিমকে মানুষ ভোট দিক - এটা ঘুরিয়ে বিজেপি চাইছে। এটা বিজেপির উপকারে যাবে।
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
Just now

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
13h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
13h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
14h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
14h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
14h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
14h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
16h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
17h ago
