২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে ভারতের (India) মাঝের কঠিন সমুদ্রপথ পেরিয়ে বিশ্বরেকর্ড গড়েছে সে। ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচির ধুরওয়ার বাসিন্দা ঈশাঙ্ক পক প্রণালীর বিপজ্জনক সমুদ্রে প্রায় ২৯ কিলোমিটার সাঁতরে ইতিহাস তৈরি করেছে। তার এই সাফল্যে গর্বিত শুধু রাঁচি নয়, গোটা দেশ।
Sponsored

৩০ এপ্রিল শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে ভারতের ধনুষ্কোডি পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার পথ মাত্র ৯ ঘণ্টা ৫০ মিনিটে সাঁতরে পেরিয়ে যায় ঈশাঙ্ক। ছোট্ট বয়সে এমন কঠিন চ্যালেঞ্জ জিতে সে বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে এই রাস্তা পেরোনোর নজির গড়েছে। এই কৃতিত্বের জন্য ইউনিভার্সাল রেকর্ডস ফোরাম তাকে “ইয়ংগেস্ট অ্যান্ড ফাস্টেস্ট পাল্ক স্ট্রেট সুইমার” (Youngest and Fastest Palk Straight Swimmer) বিশ্বরেকর্ড (World Record) শংসাপত্র প্রদান করেছে।
এই সাফল্যের পিছনে রয়েছে কঠোর অনুশীলন, নিয়ম মেনে প্রস্তুতি এবং অদম্য জেদ। রাঁচির (Ranchi) ধুরওয়া ড্যামে প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা করে অনুশীলন করত ঈশাঙ্ক। কোচ অমন কুমার জয়সওয়াল এবং বজরং কুমারের বিশেষ প্রশিক্ষণ ও পরিবারের সমর্থন তাকে এই লক্ষ্যে পৌঁছে দেয়। তৃতীয় শ্রেণির ছাত্র ঈশাঙ্ক ডিএভি শ্যামলী স্কুলেরও গর্ব।
আরও পড়ুন : বলিউড পরিচালকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ মহাকুম্ভের মোনালিসার, দায়ের মামলা
স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এত কম বয়সে এমন সাহসিকতা সত্যিই বিরল। সমুদ্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে বিশ্বরেকর্ড (World Record) গড়া শুধু ঈশাঙ্কের (Ishank Singh) ব্যক্তিগত সাফল্য নয়, এটি রাঁচি, ঝাড়খণ্ড এবং গোটা দেশের গর্বের মুহূর্ত। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও অনেক ছোট ছাত্রছাত্রীকে বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
13h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
17h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
20h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
23h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
