ডার্বি ম্যাচ দিয়েই আইএসএলের বোধন! সূচি নিয়ে রইল বড় আপডেট

আইএসএল(ISL) শুরুর দিনক্ষণ আগেই ঘোষণা করেছে ফেডারেশন, কিন্ত সূচি নিয়ে এবার নয়া জটিলতা। প্রথম ম্যাচেই কি কলকাতা ডার্বি(Kolkata Derby)?
প্রাথমিকভাবে সব দলের কাছে একটি খসড়া সূচি পাঠিয়েছিল ফেডারেশন(AIFF)। ১৪ ফেব্রুয়ারি ডার্বি দিয়ে আইএসএস(ISL) শুরু করতে চাইছে ফেডারেশন কারণ এবার লিগ হবে সংক্ষিপ্ত ফর্ম্যাটে। ফলে ডার্বি দিয়ে লিগ শুরু হলে উন্মাদনা বাড়ত। শুরুতেই ধামাকা দিয়েই লিগ শুরু করতে চাইছে ফেডারেশন। কিন্ত ডার্বি দিয়েই লিগ শুরু করার বিষয়ে এখনও নিশ্চয়তা পাওয়া যায়নি। জানা গিয়েছে দুই প্রধানের লিগের শুরুতেই ডার্বি খেলা নিয়ে আপত্তি আছে।
এআইএফএফের পক্ষ থেকে প্রকাশিত খসড়া সূচি অনুযায়ী সব ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না। ফলে সূচিতে কিছু বদল করতে হবে। সেই সূচি প্রকাশিত হলেই বোঝা যাবে কবে কলকাতা ডার্বি হচ্ছে এবং কারা আয়োজন করছে। প্রত্যেক দল একে অপরের সঙ্গে একবার করেই ম্যাচ খেলবে। কিছু ম্যাচ ঘরের মাঠে খেলবে দলগুলি, কিছু ম্যাচ বিপক্ষের মাঠে খেলবে।
ইতিমধ্যেই এই মরশুমের আইএসএল ব্রডকাস্টিং রাইটসের জন্য টেন্ডার প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগ্রহী সংস্থা এই টেন্ডার জমা দিতে পারবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার মধ্যে। টেন্ডার খোলার দিন ধার্য করা হয়েছে ২ ফেব্রুয়ারি। আপাতত দুই প্রধানের প্রস্তুতি তুঙ্গে। তবে মহমেডান এখনও প্রস্তুতি শুরুই করেনি। ইস্ট-মোহন যুবভারতীকে তাদের হোম গ্রাউন্ড দেখিয়েছে, মহমেডানের ক্ষেত্রে মাঠ কিশোর ভারতী স্টেডিয়াম।
আগামী শনিবার ইয়ং ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। বলা বাহুল্য, এই ইয়ং ইউনাইটেড ক্যাম্প সম্প্রতি ভদ্রেশ্বর গোল্ড কাপে খেলেছে।
-
-
-
-
-Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

শিরোনাম
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

শিরোনাম
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

শিরোনাম
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
17h ago

শিরোনাম
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
