Site Logo

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

EBBS Desk·
ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো এবারেও 'অতি সক্রিয়' কেন্দ্রীয় সংস্থা। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের (Debashish Kumar) বাড়িতে আয়কর দফতরের তল্লাশি ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ১৭ এপ্রিল দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর দফতর, কিন্তু তার আগে কোনও নোটিশ বা নথি চাওয়া হয়নি। যা আয়কর আইনের নির্ধারিত বিধির পরিপন্থী বলেই দাবি তৃণমূলের। আরও পড়ুন: নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

Sponsored

Sranchi In Article

চিঠিতে অভিযোগ জানানো হয়েছে, আয়কর আইনের ১৩২ ধারায় তল্লাশি করার ক্ষমতা থাকলেও তা ‘চূড়ান্ত ব্যবস্থা’ হিসেবে বিবেচিত হয় এবং নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই তা প্রয়োগ করার কথা। কিন্তু এই ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি বলেই অভিযোগ।

তৃণমূলের দাবি, নির্বাচনের মুখে কেন্দ্রীয় সংস্থার এই ধরনের পদক্ষেপ ভোটের আগে প্রভাব ফেলতে পারে। এছাড়াও, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিঘ্ন ঘটাতে পারে। এই প্রেক্ষিতে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে কমিশনের কাছে। পাশাপাশি তদন্ত চলাকালীন সংশ্লিষ্ট সংস্থাকে নতুন করে কোনও পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধেও শো-কজ নোটিশ জারির দাবিও তুলেছে তৃণমূল।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →