বারুইপুর (Baruipur) ঘটনায় ধৃত প্রভাস মণ্ডলকে (Prabhas Mondal) এনকাউন্টার (Encounter) পুলিশের। ঘটনার পর সামনে এসেছে তার স্ত্রী ও মায়ের প্রতিক্রিয়া। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে স্ত্রী যেমন নিজের অবস্থান স্পষ্ট করেছেন, তেমনই ছেলের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন মা।

প্রভাস মণ্ডলের স্ত্রী জানান, ‘বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি৷ মেনেই নিয়েছি অপরাধ ও করেছে৷ অন্যায় করেছে, দোষ করেছে এখানে আমার কিছু বলার নেই৷’ তাঁর কথায়, প্রভাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে তিনি কোনও সাফাই দিতে চান না। যদি সে অপরাধ করে থাকে, তাহলে সেই দায় তাকেই বহন করতে হবে। একই সুর শোনা গিয়েছে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডলের গলাতেও। 

পুলিশের দাবি, তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার (Tuesday) গভীর রাতে প্রভাসকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় সে এক পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং গুলি চালায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে (Baruipur Sub-divisional Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থলটি নির্জন ও চারপাশে ঝোপঝাড়ে ঘেরা হওয়ায় তদন্তের স্বার্থে গভীর রাতেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।