শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০ হাজার ৮০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে (Mundra port) এল জাগ লাড়কি। বুধবারই এটি নোঙর করেছে। যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে পশ্চিম এশিয়া থেকে তিনটি জাহাজ জ্বালানী নিয়ে ভারতে এসে পৌঁছল। কখন প্রশ্ন উঠছে যে, ববার কি মিটবে চাহিদা? দেশবাসীর গ্যাসের সঙ্কট মোচন হবে?
Sponsored

গত দু-দিনে এলপিজি ভর্তি শিবালিক এবং নন্দা দেবী দুটি জাহাজ হরমুজ প্রণালী (Hormuz Strait) পার করে পৌঁছেছিল ভারতে। দুটি জাহাজ মিলিয়ে মোট ৯২হাজার ৭১২ মেট্রিক টন এলপিজি গ্যাস দেশে পৌঁছেছে। এবার এল তেল বোঝাই জাহাজ। সম্প্রতি ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছিলেন আমেরিকা ও ইজরায়েল বাদে অন্য দেশের জন্য অবরুদ্ধ নয় হরমুজ প্রণালী। এরপরেই পরপর তিনটি জ্বালানী ভর্তি জাহাজ পৌঁছাল ভারতে।
১৪ই মার্চ সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দরে ড্রোন হামলা চলে। সেই সময় ওই বন্দরেই তেল ভরা হচ্ছিল ভারতীয় ভেসেল জাগ লাড়কিতে। তবে ওই হামলায় ভারতের ভেসেলে কোনও ক্ষতি হয়নি। অবশেষে সেই তেল ভর্তি ভেসেল পৌঁছে গেল গুজরাতের বন্দরে। আরও পড়ুন: দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক
দীনদয়াল পোর্ট অথরিটির চেয়ারম্যান সুশীল কুমার সিং জানান, এই গ্যাস ‘BW Birch’ নামে একটি জাহাজে স্থানান্তর করা হবে। সেখান থেকে তা এন্নোর ও হলদিয়া বন্দরে পাঠানো হবে। ঘণ্টায় ১,০০০ টন হারে এই কাজ চলবে, সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হতে লাগবে দু’দিন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
