ভারতসেরা ভূ-স্বর্গ, রঞ্জিতে ইতিহাস আকিবদের, দলকে শুভেচ্ছা ওমরের

রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ইতিহাস সৃষ্টি করল জম্মু-কাশ্মীর(Jammu And Kashmir )। প্রথমবার খেতাব জিতল উপত্যকার দল। কর্নাটকের মতো শক্তিশালী দলের সঙ্গে ফাইনাল ম্যাচ ড্র করল জম্মু-কাশ্মীর। প্রথম ইনিংসে লিড নিয়ে ট্রফি জিতল আকিব নবীরা। গ্যালারিতে আনন্দে উদ্বেল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
Sponsored

চতুর্থ দিনেই জম্মু-কাশ্মীরের(Jammu And Kashmir )খেতাব জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। পঞ্চম দিনে ৪ উইকেট হারিয়ে ৩৪২ রান করার পর ডিক্লেয়ার দেয় কাশ্মীর। এরপর ম্যাচের ফলাফলের কোনও সম্ভাবনা ছিল না। দেবদত্ত পাড়িক্কলরা ম্যাচে সমাপ্তি ঘোষণা করতেই উল্লাস শুরু হয় কাশ্মীরি ক্রিকেটারদের। ভা্রতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার রঞ্জি ট্রফিতে নিজের নাম খোদাই করল জম্ম-কাশ্মীর।
প্রথম ইনিংসে ৫৮৪ রান তোলে কাশ্মীর, জবাবে ২৯৩ রানেই অল আউট হয়ে যায় কেএল রাহুল, দেবদত্ত পাড়িক্কলদের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৩৪২ রান করার পর ডিক্লেয়ার দেয় কাশ্মীর। দ্বিতীয় ইনিংসেও শতরান করলেন ইকবাল ও সাহিল লোটরা। ইকবাল ১৬০, সাহিল ১০১ রান করলেন। এরপরই ইনিংসে ইতি টানে কাশ্মীর। এই ম্যাচে ৫৪ রানে ৫ উইকেট নেন আকিব। সব মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৬০। এবারের রঞ্জিতে ভারতীয় ক্রিকেটের বড় প্রাপ্তি আকিবই। এরপর তাঁর জাতীয় দলে সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।
কর্নাকটের হুবলিতে রাজ্যের ইতিহাসের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
দলকে শুভেচ্ছা জানান তিনি। দলের উল্লাসের একটি ভিডিও পোস্ট করেন। চ্যাম্পিয়ন দলকে শুভেচ্ছা জানান আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
