Site Logo

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

EBBS Desk·
কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক আবদুল্লা (Farooq Abdullah) কোনও আঘাত না পেলেও জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি স্প্লিন্টারে আহত হন। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। হামলাকারীর নাম কমল সিং জামওয়াল। জম্মু (Jammu) শহরের গ্রেটার কৈলাশ এলাকায় ৭০ বছরের ওই বৃদ্ধ কেমন এমন ঘটনা ঘটালেন তা নিয়ে তদন্তে জম্মু ও কাশ্মীর পুলিশ। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) অধীনে থাকা জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠল এই ঘটনায়। বুধবার সন্ধ্যায় গ্রেটার কৈলাশ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসেন ফারুক আবদুল্লা। তাঁর সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরি। গেটের কাছে অপেক্ষারত এক বৃদ্ধ আচমকাই এগিয়ে এসে বন্দুক তাক করে ফারুক আবদুল্লার মাথার পিছন দিক থেকে। তবে ফারুকের নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় তিনি গুলি চালানোর আগেই সরিয়ে দেওয়া সম্ভব হয়। যদিও বন্দুক থেকে একটি গুলি বেরিয়ে যায়। আরও পড়ুন : বন্দে ভারত আদৌ সাধারণ মানুষের জন্য: সংসদে প্রশ্ন অভিষেকের তবে মোক্ষম সময়ে নিরাপত্তা রক্ষীরা তৎপর না হতে পারলে নিশ্চিত মৃত্যু ছিল বর্ষীয়ান নেতার। সেখানেই প্রশ্ন তুলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। গুলি চালানোর (firing) কারণ নিয়ে তদন্তের পাশাপাশি ওমরের (Omar Abdullah) প্রশ্ন, কীভাবে জেড প্লাস এনএসজি নিরাপত্তা প্রাপ্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর এত কাছে কেউ আসতে পারে? প্রশ্ন অনেক থাকলেও উত্তর যে নেই, তা স্পষ্ট করেন ওমর। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দিকেই যে তাঁর আঙুল বলাই বাহুল্য। - - - - -

Sponsored

Sranchi In Article

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →