Site Logo

সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

EBBS Desk·
সূর্যদের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! একলা চলার নীতি বুমরাহ-অক্ষরের

একটা হারেই সূর্যকুমার যাদবের সুখের সংসারে অশান্তির চোরাস্রোত! সোমবার আহমেদাবাদ থেকে চেন্নাই উড়ে গেল ভারতীয় দল। তবে যাত্রাপথে টিম ইন্ডিয়ার ঐক্যের বদলে বিভেদের ছবিটাই স্পষ্ট হল।

Sponsored

Sranchi In Article

সাধারণত টিম হোটেল থেকে একসঙ্গে বাসেই বিমানবন্দরে পৌছান ভারতীয় দলের সদস্যরা। এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা আছে বিসিসিআইয়ের। কিন্ত সেই নিয়ম লঙ্ঘন করলেন সোমবার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও ভাইস-ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। টিম ইন্ডিয়ার সিনিয়র ২ সদস্য টিম বাসের বদলে আলাদা গাড়িতে আমেদাবাদ বিমানবন্দরে পৌঁছান। তাঁদের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কেন দুই জন আলাদাভাবে গেলেন তা জানা যায়নি। দু জনই অবশ্য গুজরাটের ভূমিপুত্র।

বুমরাহ(Jasprit Bumrah ), অক্ষর (Axar patel) বাদ দিয়ে দলের বাকি সদস্যরা একসঙ্গে টিম বাসে বিমানবন্দরে পৌঁছান। এর পর অবশ্য সকলে একসঙ্গে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন, যেখানে ২৬ ফেব্রুয়ারি সুপার-আটের পরবর্তী ম্যাচ রয়েছে, যে ম্যাচে ভারত জিম্বাবোয়ের মুখোমুখি হবে

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই দেখা যায়, কোচিং স্টাফদের সঙ্গে ডাগআউটে কথা বলছেন সূর্য। কী কথা বলছেন, তা জানা না গেলেও পরিস্থিতি বেশ গুরুগম্ভীর। অসন্তুষ্ট হয়ে বেশ কয়েকবার মাথাও নাড়েন সূর্য। ফলে বিষয়টি যে গুরু গম্ভীর তা নিশ্চিত।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →