ঝাড়খণ্ডে মাও দমন অভিযানে বিস্ফোরণ! জখম ২ কোবরা জওয়ান

মাও -বিরোধী অভিযানের মাঝেই ভয়ঙ্কর আইইডি (IED) বিস্ফোরণ! ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের (Jharkhand Maoist attack) পশ্চিম সিংভূমের সারান্ডা অঞ্চলে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) দুই কোবরা জওয়ান (CoBRA)। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
Sponsored

পুলিশ জানিয়েছে, পশ্চিম সিংভূমের ছত্রিডেরা গ্রাম লাগোয়া ঘন জঙ্গলে যৌথভাবে পুলিশ ও সিআরপিএফের একটি দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। রবিবার সকালে ২০৯ ব্যাটেলিয়নের দুই কোবরা জওয়ান আগেই পাতা প্রেসার-আইইডির উপর পা দিয়েছিলেন। বিস্ফোরণের পরেই জঙ্গলের ভেতর থেকে জওয়ানদের বার করে আনেন সহকর্মীরা। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি তাঁদের এয়ারলিফট করে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে
প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে মাওবাদী নির্মূল অভিযানের কর্মসূচি গ্রহণ করা হয়েছ । তারপর থেকে তৎপরতার সঙ্গে দেশ জুড়ে চলছে এই অভিযান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়েছেন বা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন বেশ কিছু মাও নেতা। তবে এই ঘটনার পরে গোটা অঞ্চল ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। জেলা প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, বিনা প্রয়োজনে গভীর জঙ্গলে ঢুকবেন না। আশপাশে কোনও সন্দেহজনক বস্তু বা নড়াচড়া চোখে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
4h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
17h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
18h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
18h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
18h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
18h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
18h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
20h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
20h ago
