ধিক্কার! ৮০ লক্ষ ভোটার ভোটাধিকার দিতে পারলেন না: সুপ্রিম কোর্টের বিরুদ্ধে 'চূড়ান্ত ব্যর্থতা'র অভিযোগ দুষ্যন্ত দাভের

নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ভারতের বিচারব্যবস্থা চূড়ান্ত ব্যর্থ যা দেশের জন্য গভীর সংকট তৈরি করেছে। বিচারব্যবস্থার অকার্যকর প্রক্রিয়া (Judiciary system failed in India) এবং কাঠামোগত দুর্বলতা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি দুষ্যন্ত দাভে (Dushyant Dave)। জানালেন, সংস্কার নয়, পশ্চাদপসরণ, স্বাধীন বিচারব্যবস্থা নয়, বরং স্বার্থান্বেষীদের হাতেই এখন রয়েছে আইনের রাশ।
Sponsored

বাংলার ভোটপর্ব মেটার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি বর্ষীয়ান আইনজীবী বলেন, ''ভারতের বিচারব্যবস্থা যেভাবে ভারতকে ব্যর্থ করেছে, সেটা আর কেউ কোনওদিন করেনি। না মোদি, না শাহ, আদানি, আম্বানি, জ্ঞানেশ কিংবা সংবাদমাধ্যম—কেউই নয়। সম্প্রতি শেষ হওয়া বাংলার নির্বাচনে ৮০ লক্ষ ভোটার কেন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না—আপনার কী মনে হয়, কে এর সুযোগ করে দিয়েছে? সুপ্রিম কোর্ট এই জাতিকে এক নরককুণ্ডের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের এই 'মহাপতনের' নেপথ্যে এটাই হল প্রকৃত সত্য। ধিক্কার।''
দুষ্যন্ত বলেন, 'মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে যিনি প্রধান বিচারপতির পদে বসেছেন, প্রত্যেকেই বিচারব্যবস্থাকে ব্যর্থ করেছেন। একের পর এক সকলেই তাঁরা মোদির প্রভাবে শত শত মামলায় আপোষ করেছেন। আজ ভারতে আইনের শাসন ভেঙে পড়ার পেছনে বিচারব্যবস্থায়ী হলে একক বৃহত্তম কারণ।' ২০২৪ সালে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হওয়ায় সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেছিলেন দুষ্যন্ত দাভে।বিচার বিভাগকে 'আধুনিক ভারতীয় ইতিহাসের সবচেয়ে দুর্বল কাঠামো' বলে অভিহিত করেছিলেন। শুধু তাই নয়, ২০২২ সালে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বিচার বিভাগের পদ্ধতিগত সমস্যা নিয়ে প্রকাশ্যে আলোচনা করেছিলেন এবং জরুরি সংস্কারের জন্য চাপ সৃষ্টি করেছিলেন। এবার এসআইআর পরবর্তী শীর্ষ আদালতের রায় ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুললেন দুষ্যন্ত।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
3h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
4h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
7h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
20h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
20h ago
More from শিরোনাম
View All →
'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
21h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
21h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
21h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
22h ago
