Site Logo

এরা কবে যাবে? মমতাকে প্রশ্ন জ্যোতি বসুর! সুভাষের সঙ্গে 'রাজনৈতিক বৈঠক'

EBBS DESK·
এরা কবে যাবে? মমতাকে প্রশ্ন জ্যোতি বসুর! সুভাষের সঙ্গে 'রাজনৈতিক বৈঠক'

রাজনৈতিক মতাদর্শের নিরিখে একেবারে বিপরীত মেরুতে অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং জ্যোতি বসুর। তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর সম্পর্কে এবিপি আনন্দের সাক্ষাৎকারে বিস্ফোরক কথা শোনালেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী। জানালেন, বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে সিঙ্গুর-নন্দীগ্রামের সময় জ্যোতিবাবু মমতাকে জিজ্ঞাসা করেছিলেন, "এরা কবে যাবে?"

Sponsored

Sranchi In Article

জ্যোতি বসু (Jyoti Basu) মুখ্যমন্ত্রী থাকাকালীনই তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর প্রাণঘাতী হামলা হয়েছে। বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা জানালেন, সেই সময় পুলিশমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী থেকে সরে যাওয়ার পর জ্যোতি বসুর সঙ্গে তার সম্পর্ক অনেকটাই সহজ হয়ে গিয়েছিল একবার যদি বসুর জন্মদিনের মমতাকে আসতে বলেছিলেন তিনি দক্ষিণ ভারত থেকে মুখ্যমন্ত্রী সোজা এসে দেখা করেছিলেন জ্যোতিবাবুর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিয়োগের পরেও দেখা করতে যান মমতা তার কথায় সেই সময় বাড়িতে কোন সিপিএম নেতাকে তিনি দেখতে পাননি জ্যোতি বসু মমতাকে দরজা খুলে দিয়েছিলেন।

এরপর এই বিস্ফোরক তথ্য দেন তৃণমূল সুপ্রিমো। জানান কথা প্রসঙ্গে জ্যোতি বসু একবার জানতে চান এরা কবে যাবে? উত্তর শুনে প্রশ্নকর্তা সুমন দে আবার জিজ্ঞাসা করেন, উনি কি বুদ্ধদেব ভট্টাচার্যদের কথা বলেছিলেন? উত্তরে মমতা জানান, হ্যাঁ। জানতে চেয়েছিলেন সেই সরকার কবে যাবে! জ্যোতিবাবু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল বলে মত তৃণমূল সভানেত্রীর।

আরেক সিপিএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী (Subhash Chakraborty) সম্পর্কেও অত্যন্ত গুরুত্বপূর্ণ অজানা তথ্য জানান মমতা। বলেন, সুভাষের ডাকে যুবভারতীতে গিয়েছিলেন তিনি। সেখানে দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলোচনা হয়। কৌতুহলী সুমনের প্রশ্ন, কী কথা হয়েছিল? সামান্য চুপ করে থেকে মমতা বলেন, সব কথা বাইরে বলা বোধহয় ঠিক নয়। তবে দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা হচ্ছে যখন, তখন নিশ্চয়ই রাজনীতির কথাই হয়েছিল। পাল্টা প্রশ্নকর্তা বলেন, সেই সময় তো শোনা গিয়েছিল সুভাষ চক্রবর্তী দল ছাড়বেন! এ কথার সরাসরি জবাব না দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, উনি নিশ্চয়ই আমাকে ওখানে আলুর চপ খেতে ডাকেননি। রাজনীতির কথা বলতেই ডেকেছিলেন।

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →