কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
শিরোনাম

NDA বৈঠকে NCPI, মোদি-শাহদের সঙ্গে এক সারিতে কাকলি

NDA বৈঠকে NCPI, মোদি-শাহদের সঙ্গে এক সারিতে কাকলি

দিল্লিতে NDA বৈঠকে হাজির এনসিপিআই, তৃণমূলত্যাগী ২০ সাংসদ মঙ্গলবার সকাল সাড়ে নটার মধ্যে বৈঠকে পৌঁছে যান। যে ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)- স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে প্রথম সারিতে বসে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar)। তাহলে কি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’-র মুখ্যসচেতককে বাড়তি গুরুত্ব দিচ্ছে কেন্দ্রের শাসকদলের জোট? বারাসতের সাংসদ জানিয়েছেন, এনডিএ-র শরিক হতে পেরে তিনি খুশি। যেভাবে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই বৈঠকের অংশ করে নেওয়া হয়েছে তাতে তাঁরা আশাবাদী আগামী দিনে এই সরকারের সঙ্গে মিলে আরও ভালো কাজ করতে পারবেন। কাকলির ঠিক পিছনের সারিতেই দেখা গেছে সাংসদ শতাব্দী রায় (Shatabdi Roy)-অসিত মালদের। উপস্থিত ছিলেন সায়নী ঘোষ (Sayani Ghosh), রচনা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার, জুন মালিয়ারাও। 

Sponsored

Sranchi In Article

একদিকে যখন NCPI বিজেপিতে মিশে যাবে বলে জল্পনা বাড়ছে, সেই আবহে মঙ্গলবার NDA বৈঠকে প্রধানমন্ত্রীর ডানদিকে পঞ্চম আসনে কাকলির বসার ব্যবস্থা হওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্নফাঁস কাণ্ডে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গোটা দেশ জুড়ে। এদিনের বৈঠকে জেন জি প্রতিবাদ থেকে শুরু করে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছিল। যদিও সূত্রের খবর প্রধানমন্ত্রী এদিন বক্তব্য রাখেননি।সায়নী, রচনা, শর্মিলারা জানিয়েছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ২০ তৃণমূলত্যাগী এনসিপিআই সাংসদ বৈঠককে 'সদর্থক' বলে প্রতিক্রিয়া দিয়েছেন। শতাব্দী জানান, সকলের মতামত নেওয়া হয়েছে বৈঠকে। যাদবপুরের সাংসদ সায়নী বলেন, এটা একটা দারুণ প্রাপ্তি। অনেক কিছু শেখা ও জানার সুযোগ রয়েছে। পাশাপাশি জেন জি-র ভালোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। সোমবারই প্রশ্নফাঁস রুখতে লোকসভায় ‘কঠোর’ বিল পেশ করেছে কেন্দ্র। কিন্তু শাসক-বিরোধী উত্তপ্ত বাদানুবাদের জেরে আলোচনা শুরু করা যায়নি। মঙ্গলবার সকালেও একই ছবি। দুপুর দুটো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভা মুলতবি ঘোষণা করা হয়েছে। 

NDA- র ডাকা মঙ্গলবারের বৈঠকে কাকলি - শতাব্দীদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তিনি বলেন, “এনসিপিআই-এর সাংসদেরা তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে জিতেছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়ে, বিজেপির বিরোধিতা করে জিতেছেন। তাঁরা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়েছেন। বিজেপির বিরোধিতা করে জয়ী সাংসদেরা এখন বিজেপির জোটে যোগ দিচ্ছেন। এমন বিশ্বাসঘাতকতা নিয়ে আর কী-ই বা বলার থাকতে পারে?” বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর ঘাসফুল শিবির ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার সময়েই বিদ্রোহীরা ঘোষণা করেছিলেন যে তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন। সেইমতো আজ বৈঠকে যোগ দিলেন তাঁরা। যখন আসন পুনর্বিন্যাস নিয়ে বিজেপি নতুন করে প্রস্তুতি নিচ্ছে সেই আবহে এনসিপিআইয়ের সমর্থন এবং আজকের বৈঠকে উপস্থিত যে রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from শিরোনাম

View All →