Site Logo

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

EBBS DESK·
বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)। দলের সভাপতি সুব্রত বক্সিকে (Subrata Bakshi) চিঠি লিখে পদত্যাগ করেছেন বলেই খবর। এর আগে গত রবিবার তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৃণমূল সাংসদ।

Sponsored

Sranchi In Article

তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফার পর মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন কাকলি (Kakoli Ghosh Dastider)। তাঁর সঙ্গে দেগঙ্গা, স্বরূপনগর এবং হাড়োয়ার মতো এলাকার আরও ৬ জন তৃণমূল বিধায়কও এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, কাকলি ঘোষ দস্তিদার তাঁকে বলেছেন, এতদিনে স্বাধীনতা পেলাম৷ সেই বৈঠকে যোগ দেওয়ার পরের দিনই দলের সব পদ ছাড়লেন কাকলি৷

এর আগে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ বা মুখ্য সচেতকের পদ থেকে তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হলে সমাজ মাধ্যমে ক্ষোভ উগরে কাকলি। তিনি লেখেন, '১৯৭৬ সাল থেকে পরিচয়, ৮৪ থেকে পথ চলা। চার দশকের আনুগত্যের এই পুরস্কার পেলাম।' এরপর গত ২৪ মে রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লিখে বারাসত জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →