'বিতর্কিত ছবি' পোস্টের জেরে সাসপেন্ড কালীঘাট থানার ওসি গৌতম, এবার দায়িত্বে কে

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত ছবি পোস্টের জের। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে (Goutam Das) সাসপেন্ড করল লালবাজার (Lalbazar)। তাঁর জায়গায় কালীঘাটের নয়া ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। তিনি উল্টোডাঙার মহিলা থানার ওসি (OC) হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের উর্দিতে হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল তাক করা ছবি পোস্ট করেন গৌতম (Goutam Das)। নীচে ক্যাপশনে লেখেন ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ সেই ছবি দিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে দৃষ্টি আকর্ষণ করেন। তার পরেই এই সিদ্ধান্ত। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। 
Sponsored

ওসি গৌতম দাস (OC Goutam Das) ফেসবুক ও হোয়াটসঅ্যাপ একটি ছবি পোস্ট করেন, যেখানে পুলিশের উর্দিতে তাঁর হাতে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল। সেটি তিনি কারও দিকে তাক করে আছেন। আর নীচে ক্যাপশনে লেখা ‘নতুন দায়িত্বের জন্য প্রস্তুত।’ (ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। নির্বাচনের আগে কালীঘাট থানার ওসি পদে একাধিকবার রদবদল হয়। শেষে স্পেশ্যাল ব্রাঞ্চের গৌতম দাসকে ওই পদে বসিয়েছিল কমিশন।
তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) স্যোশাল মিডিয়ায় গৌতম দাসের (Goutam Das) ছবি পোস্ট করে দাবি করেন, সেটি কালীঘাট থানার বর্তমান ওসি ফেসবুক ও হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিয়েছেন। (ছবির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’)। বিষয়টি জয়প্রকাশ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ও কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অজয় নন্দাকে চিঠি লিখে জানিয়েছেন। লালবাজার সূত্রে খবর, পুলিশের সার্ভিস রুল ভাঙার অভিযোগে গৌতমকে সাসপেন্ড করা করেছে লালবাজার।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
20h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
