Site Logo

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

EBBS Desk·
কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে। কার্যকরী সমিতির সদস্যা ভালাঙ্কা আলেমাও কল্যাণের বিরুদ্ধেই তুললেন হেনস্থার গুরুতর অভিযোগ।

Sponsored

Sranchi In Article

কল্যাণের(Kalyan Chaubey) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সরব হলেন মহিলা কমিটির চেয়ারপার্সন ভালাঙ্কা আলেমাও। ২৯ মার্চ নয়াদিল্লিতে কার্যকরী কমিটির মিটিংয়ে তাঁকে অসম্মান ও অপমান করা হয়েছে, এমনটাই অভিযোগ তুলে বাকি সদস্যদের চিঠি দিয়েছেন ভালাঙ্কা।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিলের কন্যা চিঠিতে লিখেছেন, ‘আমি জানাতে চাই, ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, ভাইস প্রেসিডেন্ট এন.এ.হ্যারিস এবং ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণের আচরণ অত্যন্ত নিন্দনীয় ছিল। আমি মনে হয়, পক্ষপাতিত্বের শিকার হয়েছি। সভাপতি আমার কন্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করেন।’

এখানেই শেষ না করে ফেডারেশনের মহিলা কমিটির চেয়ারপার্সন লিখেছেন, ফেডারেশন সভাপতি আমার বিরুদ্ধে অকারণে অনেক অসম্মানজনক মন্তব্য করেছেন। এমনকি সহ সচিবও আমার বিরুদ্ধে জোরে কথা বলেছেন। আমাকে ভয় দেখানোই উদ্দেশ্য ছিল। পুরো বৈঠক জুড়েই আমাকে টার্গেট করে আক্রমণ করা হয়েছে।

এদিকে, চাপ ক্রমশ বাড়ছে কল্যাণের উপরে। দিল্লি হাইকোর্ট চার্চিল ব্রাদার্স বনাম ইন্টার কাশীর মামলা এবং মোহনবাগান ও কল্যাণ চৌবের মধ্যে 'স্বার্থের সংঘাত' সংক্রান্ত বিষয়গুলি তদন্ত করার জন্য দিল্লি হাইকোর্টেরই একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করার ইঙ্গিত দিয়েছে। এআইএফএফ এর অনুরোধে এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
শিরোনাম

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ

Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
শিরোনাম

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী

Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
শিরোনাম

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের

Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
শিরোনাম

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের

2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
শিরোনাম

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের

3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
শিরোনাম

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের

18h ago

More from শিরোনাম

View All →