Site Logo

উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

EBBS Desk·
উত্তপ্ত করাচি: খামেনেই-এর মৃত্যুর প্রতিবাদ মার্কিন দূতাবাসে হামলা, বাড়ছে মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই (Khamenei death protest) মৃত্যুর প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার এই পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের করাচি মার্কিন দূতাবাসে হামলা (US Embassy Attack) চালিয়েছে শত শত শিয়া সম্প্রদায়ের জনতা। পুলিশ ও বিক্ষভকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই এমটি খান রোডে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ৬ জন নাগরিক, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাঁদের সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লঙ্গার করাচির অতিরিক্ত আইজি-র কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছেন। জানিয়েছেন, "কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।" তিনি আরও জানিয়েছেন, এই উত্তপ্ত সময়ে যাত্রীদের আলাদা রুট দিয়ে যেতে অনুরোধ করেছেন। জানা গিয়েছে, দূতাবাসের চারপাশে বিপুল সংখ্যক বিক্ষোভকারী জড়ো হয়েছিল, যার ফলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস এবং গুলি চালাতে বাধ্য হয়। আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জের, দুবাইয়ে আটকে শুভশ্রী

Sponsored

Merlin In Article

প্রশাসনের তরফ থেকে সুলতানাবাদ থেকে মাই কোলাচির সংযোগকারী রাস্তাগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আরও যানজট রোধ করতে জিন্নাহ সেতু থেকে আইআই চুন্দ্রিগড় রোড দিয়ে যান চলাচল করানো হচ্ছে।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →