Site Logo

কবে খুলছে কেদারনাথের দরজা, ঘোষণা চারধামের সময়সূচি

EBBS Desk·
কবে খুলছে কেদারনাথের দরজা, ঘোষণা চারধামের সময়সূচি

শিবরাত্রির পরেই চারধাম (Char Dham Yatra 2026) যাত্রীদের জন্য সুখবর! আগামী ২২ এপ্রিল খুলতে চলেছে কেদারনাথের দরজা (Kedarnath Temple Opening)। ভারতের উত্তরাখণ্ডের চারধাম: কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী মন্দির বছরের বেশকিছু সময় বন্ধ থাকে তুষারপাতের কারণে। মন্দিরের দরজাও থাকে বন্ধ। নভেম্বরেই বন্ধ হয়ে যায় দরজা। তারপর ফের তা খোলে এপ্রিলে। এবারেও তাই।

Sponsored

Sranchi In Article

মন্দিরের দরজা খুলবে সকাল ৮টা নাগাদ, বৃষ লগ্নে। আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে শীতকালীন আসন ওমকারেশ্বর মন্দিরে উখিমঠে। শীতকালে এখানেই অস্থায়ীভাবে বিরাজ করেন কেদারনাথের বিগ্রহ। আরও পড়ুন: খুনের পরে আত্মার সঙ্গে কথা, লাশের সঙ্গে সঙ্গম! ইন্দোরে এমবিএ ছাত্রীর নৃশংস পরিণতি

শুধু কেদারনাথ ছাড়াও, উত্তরাখণ্ডের চারধাম যাত্রার বাকি মন্দিরগুলির দরজা খোলার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। বদ্রীনাথ মন্দির খুলবে ২৩ এপ্রিল, ২০২৬, ভোর ৬টা ১৫ মিনিটে ব্রহ্মমুহূর্তে। এর আগে ৭ এপ্রিল থেকে শুরু হবে বার্ষিক গদুঘর যাত্রা। গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির খুলবে ১৯ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন। এই দিন থেকেই পশ্চিম হিমালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে তীর্থযাত্রার মরশুম।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →