গণতন্ত্র রক্ষায় কঠিন লড়াই, বাঘিনীর মতো লড়ছেন মমতা: তৃণমূল সভানেত্রীকে পূর্ণ সমর্থন কেজরি-উদ্ধবের

সারা ভারতে বিজেপিকে একমাত্র রুখতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)- সে কথা স্বীকার করেন অন্যান্য বিজেপি-বিরোধী দলের নেতৃত্ব। ফের একবার গণতন্ত্র রক্ষায় তৃণমূল সভানেত্রীর লড়াইকে কুর্নিশ জানালেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান (উদ্ধব ঠাকরে ও আম আদমি পার্টির (AAP) সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। জনসভায় উদ্ধব বলেন, “বাংলায় বাঘিনীর মতো লড়ছেন মমতা। তাঁরই জেতা উচিত।” আর স্যোশাল মিডিয়ায় কেজরিওয়াল লেখেন, “CEC-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদিজি হারবেন।“
I.N.D.I.A. প্রতিরোধে গত সপ্তাহেই লোকসভায় মুখ পুড়েছে মোদি সরকারের। মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানো যায়নি। এই অবস্থায় বাংলায় নির্বাচনে প্রথমদফার ভোটগ্রহণের আগের দিনই তৃণমূল সুপ্রিমোর লড়াইকে কুর্নিশ জানালেন কেজরিওয়াল ও উদ্ধব। আগেও মমতার সমর্থনে সুর চড়িয়েছেন অখিলেশ যাদব, তেজস্বী যাদবরা। তৃণমূলের হয়ে বাংলায় ভোট প্রচারে এসেছেন ঝড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা।
এবার মমতার হয়ে সরব উদ্ধব। মহারাষ্ট্রের এক সভায় শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) প্রধান বলেন, “বাংলার বাঘিনী একাই বিজেপির বিরুদ্ধে লড়ছে। তিনিই জিতবেন।” ইতিমধ্যেই বাংলায় এসে বিজেপির হয়ে প্রচার করে গিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। তাঁকে কটাক্ষ করে উদ্ধব বলেন, “নিজের রাজ্যে আইনশৃঙ্খলার বেহাল দশা। এখানে প্রকাশ্যে মাদক পাওয়া যাচ্ছে। স্বঘোষিত ধর্মগুরুরা র্যাকেট চালাচ্ছে। আর মুখ্যমন্ত্রী বাংলায় যাচ্ছেন প্রচার করতে।” তীব্র কটাক্ষ করে উদ্ধব লেখেন, “মনিপুরে জাতিদাঙ্গা রোখার জন্য ৫০ হাজার বাহিনীও ছিল না। এবার বাংলায় ২০ লক্ষ কেন্দ্রীয় বাহিনী দিয়ে জেতার চেষ্টা করছে। এরপর জিতে গেলে কৃতিত্ব দাবি করবে বিজেপি।”
বাংলার ভোটের জন্য কমিশনের নজিরবিহীন কড়াকড়িকে কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল (Arvind Kejriwal) লেখেন, ”এইমাত্র ফোনে মমতা দিদির সঙ্গে কথা বললাম। পূর্ণ সমর্থন জানালাম। তিনি অন্যতম কঠিন একটি লড়াই লড়ছেন, যা ভারতীয় গণতন্ত্র রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি লড়াইও বটে। CEC-সহ সমস্ত প্রতিষ্ঠানের অপব্যবহার করেও মোদিজি হারবেন।”
- - - - - -Just spoke to Mamta didi on phone. Expressed complete solidarity and support. She is fighting one of the most difficult battles, which is also one of the most important battles for Indian democracy. Modi ji will lose, inspite of misusing all institutions including CEC
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 22, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
22h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
