নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে হলো জলপাইগুড়ির রাজগঞ্জের চারবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়কে। পাত্রী অবশ্য নতুন কেউ নন, তাঁরই সহধর্মিণী প্রতিমা রায়। তবে কোনো আবেগ বা নিছক প্রচারের আলোয় আসার জন্য নয়, প্রাক্তন বিধায়কের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে আইনি সমস্যা। বিধানসভার পেনশন এবং অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরকারি সুযোগ-সুবিধা পেতে ৭৫ বছর বয়সে এসে আইন মেনে রেজিস্ট্রি ম্যারেজ সারলেন এই প্রবীণ নেতা।
Sponsored

খগেশ্বর জানান, এটি তাঁর জীবনের তৃতীয় বিয়ে। ১৯৭৪ সালের ১৭ এপ্রিল প্রতিমা রায়ের সঙ্গে সামাজিক নিয়মনীতি মেনে প্রথমবার বিয়ে হয় তাঁর। এরপর ২০২৪ সালে বিয়ের ৫০ বছর পূর্তি বাড়ির ছোটদের আবদার রাখতে ফের মালাবদল করেন এই দম্পতি। আর এবার ৫২তম বিবাহবার্ষিকীতে এসে খাতায়-কলমে আইনি সিলমোহর দিলেন নিজেদের সম্পর্কে। তৃণমূল বিধায়ক জানান, "সংসার চালাতে পেনশনের প্রয়োজন। সামাজিক বিয়ের কোনো সরকারি নথি না থাকায় বিধানসভার নিয়ম মেনে রেজিস্ট্রি করতে বাধ্য হলাম।" আরও পড়ুন: পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত
২০০৯ সালের উপনির্বাচনে রাজগঞ্জ কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক হন খগেশ্বর রায়। এরপর ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের ভোটেও টানা জয়ী হন তিনি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দল তাঁকে টিকিট দেয়নি। বিধায়ক পদ খোয়ানোর পর নিয়মানুযায়ী বিধানসভার ফ্যামিলি পেনশন ও অন্যান্য চিকিৎসার সুযোগ-সুবিধার জন্য আবেদন করেন তিনি। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, শুধু সামাজিক মতে বিয়ের কোনো আইনি মান্যতা নেই সরকারি নথিতে। ফ্যামিলি পেনশনের নমিনেশন বা অন্যান্য সুবিধা পেতে গেলে ম্যারেজ সার্টিফিকেট জমা দেওয়া বাধ্যতামূলক। ৩৯ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার পর ২০১১ সালে অবসর নেন তিনি। বর্তমানে বিধায়ক পেনশনই তাঁর সংসার চালানোর অন্যতম ভরসা। ফলে বাধ্য হয়েই এই বয়সে এসে রেজিস্ট্রি বিয়ের সিদ্ধান্ত নেন তিনি।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
Just now

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
16h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
16h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago
More from শিরোনাম
View All →
ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
17h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
17h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
18h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
19h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
20h ago
