সংসদে হামলা চালাবে খালিস্তানিরা! দিন সময় জানিয়ে এলো হুমকি মেল

বাজেট অধিবেশনের মধ্যেই দিল্লি সংসদ ভবন উড়ানোর হুমকি (Delhi Parliament Threat)! সোমবার সকাল থেকেই আতঙ্কে দিল্লি। একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবার দিল্লিকে খালিস্তান বানানো হবে। হুমকি এসেছে শুক্রবার ১৩ তারিখ বোম মেরে উড়িয়ে দেওয়া হবে দিল্লির সংসদ ভবনও। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশের প্রস্তুতি ও গোয়েন্দা নজরদারি ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
Sponsored

সোমবার সকালে ৯ টি স্কুলে একই ধরনের হুমকির ইমেল পৌঁছায়। ইমেলগুলিতে সংসদ ভবনে নির্দিষ্ট দিন ও সময় উল্লেখ করে বিস্ফোরণের কথা বলা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্কুলগুলি খালি করে তল্লাশি চালানো হয় এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। তবে প্রাথমিক অনুসন্ধানে কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। জানা গিয়েছে, সকাল সাড়ে আটটা নাগাদ প্রথম ফোন আসে। দিল্লির নামকরা নয়টি স্কুল, যার মধ্যে লরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল (উত্তর-পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (দক্ষিণ দিল্লি), ডিটিএ স্কুল, দ্য ইন্ডিয়ান স্কুলে উড়ো হুমকি আসে। আরও পড়ুন: যোগীরাজ্যে রাস্তায় ‘বেপরোয়া’ তামাক ব্যবসায়ীর পুত্র, আহত একাধিক
এছাড়াও, আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদ ভবনে বিস্ফোরণের হুমকিও আসে ইমেল মারফত। দিল্লিকে খলিস্তান বানানো হবে বলে উড়ো হুমকিও এসেছে মেল মারফত। ইংরেজি হরফে গুরুমুখী ভাষায় লেখা ইমেল অনুযায়ী,দিল্লি বানেগা খালিস্তান, আজ শহিদ আফজল গুরুর স্মৃতিদিবস। দুপুর ১টা ১১ মিনিটে বোমা বিস্ফোরণ হবে। স্কুলের ভিতর আজ ধামাকা হবে। ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে হিন্দু-স্তানি সংসদের ভিতর বিস্ফোরণ হবে। মোদী-শাহ-জয়শঙ্কর, খালিস্তানের শত্রু। মেলের শেষে লেখা রয়েছে খালিস্তান ন্যাশনাল আর্মি।
উল্লেখযোগ্যভাবে, দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন, যার দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগেও দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও গোয়েন্দা বাহিনী বা পুলিশ বাহিনীর যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
10h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
13h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
