হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের 'নতুন রাসেল'?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প ঘোষণা করা হবে সেই বার্তা দিয়ে দিলেন কেকেআর কোচ অভিষেক নায়ার। পাশাপাশি পাথিরানার আসতে এখনও যে কয়েক সপ্তাহ দেরি সেটাও পরিস্কার করে দিলেন নায়ার।।
Sponsored

মুম্বই যাওয়ার আগেই যে হর্ষিতের বিকল্প ঘোষণা করা হবে তা জানিয়ে রাখলেন কোচ অভিষেক নায়ার।।তাঁর কথায় , "রানা আমাদের দলে গুরুত্বপূর্ণ প্লেয়ার শেষ কয়েক বছর ধরে। ওকে আমরা মিস করব। আমরা শেষ কয়েক দিন ধরে ওর বিকল্প খোঁজ করছি আশা করছি ওর কাকাছি কোনও বিকল্প পাওয়া যাবে। আমরা ২৩ মার্চ আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলব। সেটাই কম্বিনেশন দেখা হবে। আশা করি মুম্বাই যাওয়ার আগেই আমরা রানাকে নিয়ে আপডেট দিতে পারব। কারন বিসিসিআই ও আমাদের জানাব। "
রাসেলের বিকল্প নিয়ে নায়ার বলেন, "রাসেল এই দলের পতাকা বাহক। ওর বিকল্প পাওয়া কঠিন।প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে। আমি মনে করি রমন, রিঙ্কু দের কাছে বড় সুযোগ, ভারতীয় প্লেয়ারদের কাছে ,আমি আশা করি সেই অভাব পূরণ করতে পারবে ।"
এবারও নাইটদের নেতা অজিঙ্ক রাহানে। দল নিয়ে রাহানে বলেন, "আমার মনে হয় ব্যাটিং গ্রুপ দারুন, প্রত্যেক ব্যাটার ভালো ছন্দে আছে। আমরা সবে দুই দিন শুরু করেছি ক্যাম্প। এটা কঠিন ব্যাটারদের বেছে। নেওয়া। প্রত্যক বছরই নতুন চ্যালেঞ্জ। আমরা প্রত্যেক সিজন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটা ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে সেটা কাজে লাগানোর চেষ্টা করব।।
এটা একটা বড় টুর্নামেন্ট। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে খেলব। আমাদের ইন্ডিয়া স্কোয়াড ভাল আছে তারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে।"
ব্রাভো দলের বোলিং নিয়ে বলেন,"কিছু বোলারকে নিয়ে সমস্যা হয়েছে। আমরা কয়েক জনকে পাবো না। কিন্তু আমাদের বাস্তবটা মানতে হবে। কিনতু আমাদের কাছে উমরান, ত্যাগীর মতো বোলার আছে। তারা খুব ভালো।
একই সঙ্গে ব্রাভো বলেন, "বরুণ বিশ্বকাপে ছন্দে ছিল না বলে আমরা চিন্তিত নয়। এটা মনে রাখতে হবে বিশ্বকাপে ব্যাটাররাও শক্তি শালী ছিলেন। তাই ওর ফর্ম নিয়ে ভাবছি না"
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
