IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে অজিঙ্ক রাহানের দল। বেলা ২.৩০ মিনিটে দিল্লির বিমান ধরে নাইটরা। বিকেলে রায়পুরে পৌছায় কেকেআর(KKR) দল। টানা চার জয়ের আত্মবিশ্বাসে ভরপুর কেকেআর এখনই প্লে-অফ নিয়ে ভাবতে নারাজ। বরং একটা করে ম্যাচ জিতে পয়েন্ট টেবলে যতটা সম্ভব উপরে যাওয়াই আপাতত লক্ষ্য তাদের।
Sponsored

মুহূর্তে নাইট রাইডার্স রয়েছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। বাকি চার ম্যাচ জিততে পারলে সরাসরি ১৭ পয়েন্টে পৌঁছে যাবে কেকেআর। কিন্ত একটা ম্য়াচ হারলেই জটিল অঙ্কে পড়তে হবে নাইটদের।
শনিবার রাজস্থান-গুজরাতের পর আইপিএলের পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে প্লেঅফের দৌড়ে আছে পাঁচ দল। শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ তৃতীয় স্থানে থাকা পঞ্জাব কিংস (১০ ম্যাচে ১৩ পয়েন্ট) এবং চতুর্থ স্থানে থাকা ১২ পয়েন্ট নিয়ে আরসিবির সঙ্গে মূল লড়াইয়ে গুজরাত এবং রাজস্থান। ষষ্ঠ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। সুযোগ রয়েছে কেকেআরের।
সামনে যে চারটি ম্যাচ রয়েছে, সেগুলো কোনওটাই সহজ নয়। কেকেআর খেলবেআরসিবি , গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স এবং আবারও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। অর্থাৎ, টেবিলের উপরের দিকের প্রায় সব দলের সঙ্গে লড়াই বাকি। কলকাতা নাইট রাইডার্সের দুরন্ত প্রত্যাবর্তন আরও জটিল করে দিয়েছে প্লেঅফের অঙ্ক। এরমধ্যে শেষ ম্যাচে তাদের কাছে হেরে কার্যত প্রথম চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।
কেকেআরের জন্য অন্য দলের ফলাফলও গুরুত্বপূ্র্ণ। বিশেষ করে বেঙ্গালুরু, গুজরাত ও হায়দরাবাদের দিকে কেকেআরকে তাকিয়ে থাকতে হবে। কারণ তিনটির বেশি দল যদি ১৫-র ওপরে চলে যায়, তাহলে রাস্তা কার্যত বন্ধ!
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
