IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা নেই রাহানের দলের। বোলিংয়ে মান রক্ষার দিনে হতশ্রী ব্যাটিংয়েই হার কেকেআরের।
Sponsored

চিপকে ধোনিহীন সিএসকের বিরুদ্ধেও হতাশাজনক পারফরম্যান্স করল কেকেআর (KKR)। টস জিতে রাহানে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল। গোটা মরশুমেই পাওয়ার-প্লেতে সবচেয়ে বিশ্রী বোলিং করেছে কেকেআর। এদিনও বিশেষ ব্যতিক্রম হল না। প্রথম ৬ ওভারেই চেন্নাই তুলে দিল ৭২ রান। ততক্ষণে দু’টি মাত্র উইকেট পড়েছে। পাওয়ার প্লের পরও রানের গতি কমল না। শেষ পর্যন্ত ১৯২ রান তোলে সিএসকে।
চোট সারিয়ে ফেরা বরুণ চক্রবর্তী ৩ ওভার বল করে মাত্র ২৬ রান দিলেন। একটিও উইকেট পেলেন না ঘরের মাঠে। প্রত্যাশামতোই ভালো বোলিং করেন সুনীল নারিনও। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে এক উইকেট তোলেন। কার্তিক ত্যাগী ৪ ওভারে ৩৫ রান দিয়ে দুটো উইকেট নেন।
১৯৩ রান তাড়া করতে নেমে নাইটদের ব্যাটিং ভরাডুবি। ওপেনিং জুটি রান পেলেন না। পাওয়ার প্লের শেষে দুটি উইকেট হারিয়ে কেকেআরের রান ছিল ৩৬। চলতি আইপিএলে ৬ ওভারের শেষে সর্বনিম্ন রান। নুর আহমেদের বলে পর পর ফিরলেন অজিঙ্ক রাহানে এবং ক্যামেরুন গ্রিন। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। আবার ব্যর্থ ২৫.২০ কোটির অলরাউন্ডার।
সহঅধিনায়ক রিঙ্কু ফের ব্যর্থ হলেন। নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে থামে কেকেআরের ইনিংস। ৩২ রানে হেরে গেল শাহরুখের দল।
তারকাখচিত ব্যাটিং লাইন আপ সত্ত্বেও ব্যাটিং বিপর্যয়। পাঁচ ম্যাচ হয়ে যাওয়া সত্ত্বেও সঠিক টিম কম্বিনেশন খুঁজতে ব্যর্থ নাইটদের টিম ম্যানেজমেন্ট। কোনও প্ল্যান বি নেই। বাংলা নববর্ষের আগের রাতে হতাশাই প্রাপ্তি কেকেআর ভক্তদের।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
