IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও জয়ের মুখ দেখতে না পারা রাহানে ব্রিগেডের প্লে অফের আশা আরও কমে গেল ।
Sponsored

শুক্রবার দিশাহীন ক্রিকেট খেলে নাইটরা বুঝিয়ে দিলেন অতীতের হতশ্রী হার থেকে শিক্ষাই নেয়নি নাইটরা। বোলিং, ব্যাটিং এবং অধিনায়কত্ব – তিন বিভাগেই আইপিএলের বাকি দলগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে কেকেআর, বাকি মরশুম এই দলের থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন না অতি বড় কেকেআর ভক্তও।
মোতেরা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে কেকেআর(KKR)। নাইটদের হতশ্রী ব্যাটিংয়ের মধ্যেই মান রাখলেন গ্রিন। ২৫.২০ কোটি টাকার গ্রিন কিন্তু চার ম্যাচের ব্যর্থতায় সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন। কিছুটা আশার আলো দেখালেন। ৫৫ বলে ৭৯ রান করে নাইটদের ইনিংসের শেষ বলে আউট হন।
এই ম্যাচে ফিন অ্যালেনের বদলে টিম সেইফার্টকে খেললেও ব্যাটিংয়ের হাল ফিরল না। ১৯ রান করে রাবাডার বলে আউট হয়ে গেলেন। অঙ্গকৃষ রঘুবংশীও ৮ রান করেই আউট। পাওয়ার প্লে-তে আবার ৩ উইকেট হারাল কেকেআর তাও ৩৭। রাহানে আউট হলেন ০ রানেই। রিঙ্কু যেন অতীতের ছায়া মাত্র, রমনদীপ , পাওয়ালে কেউ বড় রান পেলেন না। ২০ ওভার শেষে ১৮০ রানেই শেষ কেকেআরের ইনিংস।
এদিন গিলে ম্লান হয়ে গেলেব গ্রিন। তবে একটুর জন্য শতরান হাতছাড়া করেন। ৫০ বলে ৮৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন গিল। বিধ্বংসী ইনিংসে ছিল ৪টি ছয়, ৮টি চার। বাটলার ২৫ রান করলেন। শেষ দিকে রাহুল তেওটিয়া, গ্লেন ফিলিপস ম্যাচ জেতালেন।
ছয় ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে সবার নীচে কেকেআর। নাইটদের পারফরম্যান্সে বিনোদন কম লজ্জা বেশি। এবার খুব বড় অঘটন না ঘটলে আর প্লে অফের আসা নেই। দলের খোল নোলচে পাল্টানো দরকার। না হলে আরও বড় লজ্জা অপেক্ষা করছে শাহরুখ ও কলকাতার জন্য।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
16h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
