IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে হবে শ্রীলঙ্কান পেসারকে। নাইট শিবিরে যোগ দিতে হলে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। কিন্ত পরীক্ষা দিতেই এলেন না পাথিরানা।
Sponsored

‘ক্রিকবাজের’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোম ও মঙ্গলর ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার ক্রিকেটারদের। সোমবার পাথিরানা যাননি। শ্রীলঙ্কার আর এক ক্রিকেটার ওয়ানিন্দু হাসরঙ্গও সোমবার ফিটনেস পরীক্ষা দেননি।
নিলাম থেকে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে কিনেছে কেকেআর। কিন্তু বিশ্বকাপ চলাকালীন চোট পান শ্রীলঙ্কার পেসার। আইপিএলে তাঁর খেলা নিয়ে সংশয় অব্যাহত। হর্ষিত রানা, আকাশদীপ চোট পাওয়ায় তাঁর আইপিএল থেকে , ফলে এবার কেকেআর বোলিং বিভাগের অন্যতম শক্তি পাথিরানা।
বেশ কয়েক দিন ধরেই জল্পনা চলছিল পাথিরানা আদৌ আইপিএলে খেলতে পারবেন? যার জেরে টিকিট বুক হচ্ছিল, বাতিল হচ্ছিল। অবশেষে জটিলতার অবসান হচ্ছে। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিং চোট পান পথিরানা। সেই চোটেই বাকি টুর্নামেন্ট মিস করেন আর শ্রীলঙ্কাও সুপার এইটে থেকেই বিদায় নেয়।
একইভাবে পরীক্ষা দেননি ওয়ানিন্দু হাসরাঙ্গা। তিনি এবার লখনউ সুপার জায়ান্টসে খেলবেন। শ্রীলঙ্কার স্পিনারও বিশ্বকাপে চোট পেয়েছিলেন। তাঁর আইপিএল খেলা নিয়েও দুশ্চিন্তা রয়েই গেল। অন্যদিকে শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা পরীক্ষা দিলেও এখনও ফলাফল আসেনি।
তবে পরীক্ষা দিয়ে খেলার অনুমতি পেয়ে গিয়েছেন ঈশান মালিঙ্গা। তিনি শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। আইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার । মঙ্গলবারই তিনি সানরাইজার্সে যোগ দেবেন।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
Just now

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
Just now

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
2h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
3h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
18h ago





