Site Logo

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

EBBS Desk·
IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে জয় পেতেই হত কেকেআরকে(KKR)। চাপের পাহাড়ে থেকেই খেলতে নেমেছিল নাইটরা। ঘরের মাঠে জয় পেয়ে অক্সিজেন পেল নাইট ব্রিগেড।

Sponsored

Sranchi In Article

 

ইডেনে গুজরাট টাইটান্স-র বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে  ২ উইকেটে ২৪৭   রান তোলে কেকেআর।কেকেআরের তৃতীয় সর্বোচ্চ রান ৩৫ বলে ৯৩ রান করলেন ফিল আলেন। ১০টি ছক্কা ও চারটি চার মারেন কেকেআর ব্যাটার।  ব্যাট হাতে জ্বলে উঠলেন   রঘুবংশীও।  ৮২   রানে অপরাজিত রঘুবংশী।  ৫২ রান করলেন গ্রিন। দিশাহীন বোলিং করলেন গুজরাট দলের বোলাররা ,সেই সঙ্গে ক্যাচ মিসের প্রদর্শনী।

। প্রথম ৩ ওভারে ৪২ রান তোলার পর প্রথম ধাক্কা খায় গুজরাট। কার্তিক ত্যাগী বল সোজা এসে লাগে সুদর্শনের কনুইয়ে। শুশ্রূষার জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। এরপর নিশান্ত সিন্ধুকে ফেরান সুনীল নারিন। জস বাটলার রানের গতি বাড়াতে একটু দেরি করে ফেললেন। ফলে সব চাপ এসে পড়ল শুভমান গিলের উপর।

নিজের পুরনো দলের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন গিল । ইডেনে অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন কেকেআরের জার্সিতে। পুরনো দলের বিপক্ষে গুজরাতকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন।৪৯ বলে গিলের  ৮৫ রানের ইনিংস শেষ হওয়ার পরেই গুজরাটের জয়ের আশাক্ষীণ হয়।

তবুও মরিয়া একটা চেষ্টা করছিলেন জস বাটলার ও সাই সুদর্শন। শুরুতে চোট পেয়ে সুদর্শন অবসৃত হয়েছিলেন। কিন্তু গিল ফেরার পর জয়ের সমীকরণ ক্রমশ কঠিন থেকে কঠিনতর হতে শুরু করে গুজরাটের সামনে। বাটলার ফেরেন ৫৭ রানে। শেষ ২ ওভারে জয়ের জন্য গুজরাটের দরকার ছিল ৪৫ রান।২৯ রান আগেই থেমে গেল তাদের ইনিংস। নারিন নেন ২ উইকেট।

ম্যাচ হেরে শীর্ষস্থান খোয়াল গুজরাট। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল রাহানে ব্রিগেড।

 

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →