ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল কমিশনার স্মিতা পাণ্ডেকে (Municipal Commissioner) পুরসভার সর্বময় ‘প্রশাসক’ (Administrator) হিসেবে নিয়োগ করা হয়েছে। সোমবার পুর ও নগরোন্নয়ন দফতরের জারি করা নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
Sponsored

শুক্রবার, কলকাতার মেয়র (Mayor) পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুহূর্তে ‘অভিভাবকহীন’ গয়ে পড়ে পুরসভা। ফলে এই সিদ্ধান্ত ছিল সময়ের অপেক্ষা। সোমবার, পুরসভা ভেঙে দেওয়ার নির্দেশিকা জারি করা হয়। সেই অনুযায়ী, কলকাতা পুর আইন, ১৯৮০-এর ১১৭ ধারার অধীনে কেএমসি (KMC) ভেঙে দেওয়া হয়েছে। ফলে মেয়র, মেয়র-ইন-কাউন্সিল, চেয়ারম্যান এবং পুরসভার সমস্ত কমিটির সদস্যদের পদ শূন্য হয়ে গেল।
কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে (Smita Pandey) প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নবনির্বাচিত কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অথবা সর্বাধিক ছমাসের জন্য তিনি পুরসভার সমস্ত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
সরকারি নথিতে বলা হয়েছে, পুরসভা ভেঙে যাওয়ার ফলে যাতে প্রশাসনিক শূন্যতা তৈরি না হয় এবং নাগরিক পরিষেবা স্বাভাবিকভাবে চালু থাকে, সেই কারণেই এই পদক্ষেপ। পুর কমিশনার প্রশাসক হিসেবেই পুর আইনের অধীনে সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
