Site Logo

মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

EBBS Desk·
মেয়র পারিষদের বৈঠকের পর এবার বাতিল পুরসভার মূল মাসিক অধিবেশনও!

নতুন সরকার ক্ষমতায় আসার পর উত্তপ্ত কলকাতার রাজনৈতিক মহল। এর মধ্যে বরো চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পদত্যাগ-সহ কলকাতা পুরসভাতেও (KMC) বেনজির প্রশাসনিক সংকট দেখা দিয়েছে। মেয়র পারিষদের (MMIC) গুরুত্বপূর্ণ বৈঠক বাতিলের পর, এবার আচমকা স্থগিত করে দেওয়া হলো পুরসভার মূল মাসিক অধিবেশনও। পর পর দুটি বড় প্রশাসনিক বৈঠক থমকে যাওয়াকে কেন্দ্র করে এখন পুরভবনের মধ্যে চরমে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার কলকাতা পুরসভার সচিবের দফতর থেকে জারি করা একটি জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক 'অনিবার্য কারণবশত' শুক্রবারের পূর্বনির্ধারিত পুর মাসিক অধিবেশনটি আপাতত স্থগিত রাখা হচ্ছে। পুরসভা সূত্রে খবর, এই সংকটের সূত্রপাত ঘটেছিল গত সোমবার। খোদ পুর কমিশনার স্মিতা পাণ্ডে প্রশাসনিক কারণে উপস্থিত থাকতে পারবেন না— এই যুক্তিতে সোমবারের মেয়র পরিষদের বৈঠকটি তড়িঘড়ি বাতিল করা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শুক্রবারের মূল মাসিক অধিবেশনও থমকে গেল। আরও পড়ুন: NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

কলকাতা পুরসভার অভ্যন্তরীণ সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের হেভিওয়েট বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নতুন প্রশাসনিক মহলের দূরত্ব এবং ঠান্ডা লড়াই এখন পুরসভার অন্দরে ওপেন সিক্রেট। অফিশিয়াল মাসিক অধিবেশনটি খাতায়-কলমে স্থগিত হয়ে গেলেও, তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভার এক কাউন্সিলরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পুরসভার সমস্ত কাউন্সিলরদের যে কোনো মূল্যে পুরভবনে হাজির থাকার কড়া নির্দেশ দিয়েছেন মেয়র।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →