কলকাতা ২৮°সে
ব্রেকিং
চুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরচুঁচুড়ায় বামেদের 'জেল ভরো' কর্মসূচিতে ধুন্ধুমার! পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
শিরোনামরাজ্যগুরুত্বপূর্ণমহানগর

প্রথমবার KMDA-র তত্ত্বাবধানে শহরাঞ্চলে পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পে ৫ হাজারের বেশি রাস্তা

প্রথমবার KMDA-র তত্ত্বাবধানে শহরাঞ্চলে পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পে ৫ হাজারের বেশি রাস্তা

পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে রাজ্যের শহরাঞ্চলে প্রথমবারের মতো রাস্তা নির্মাণের কাজ শুরু হতে চলেছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)-র তত্ত্বাবধানে এই পর্যায়ে পাঁচটি জেলায় মোট ৫,৬১৬টি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি রাস্তা নির্মাণ হবে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। জেলার পাঁচটি পুরসভা এলাকায় মোট ২,৪৯২টি রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে মহেশতলায় সর্বাধিক ১,৪৫১টি রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজপুর সোনারপুরে ৬৬১টি, বজবজে ২৯৮টি, পুজালিতে ৬৬টি এবং বারুইপুরে ১৬টি রাস্তা তৈরি হবে।

Sponsored

Sranchi In Article

উত্তর ২৪ পরগনা জেলায় ১৯টি পুর এলাকায় মোট ১,৭৪২টি রাস্তা নির্মাণ করা হবে। বিধাননগর পুরনিগম এলাকায় ১৩৫টি রাস্তা তৈরি হবে। পাশাপাশি বারানগর, বারাসত, ব্যারাকপুর, ভাটপাড়া, দমদম, গারুলিয়া, হালিশহর, কামারহাটি, কাঞ্চরাপাড়া, খড়দহ, মধ্যমগ্রাম, নৈহাটি, নিউ ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, উত্তর দমদম, পানিহাটি এবং দক্ষিণ দমদম—এই সব পুরসভা এলাকাও প্রকল্পের আওতায় থাকছে। জেলার মধ্যে উত্তর দমদমে সবচেয়ে বেশি ১৭০টি এবং বারানগরে ১৬৬টি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আরও পড়ুন: ডবলইঞ্জিনের হরিয়ানায় ৮ বছরে ৪০৫ দিন প্যারোলে মুক্ত রাম রহিম!

হুগলি জেলায় ১১টি পুরসভা ও পুরনিগম এলাকায় মোট ৯৭১টি রাস্তা নির্মাণ হবে। চন্দননগর পুরনিগম ছাড়াও বৈদ্যবাটি, বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, চাঁপদানি, দানকুনি, হুগলি-চুঁচুড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর এবং উত্তরপাড়া-কোতরং এলাকায় রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাওড়া জেলায় বালি ও উলুবেড়িয়া পুরসভা এবং হাওড়া পুরনিগম এলাকায় মোট ৩৪১টি রাস্তা তৈরি হবে। এর মধ্যে হাওড়া পুরনিগম এলাকাতেই ১৫৭টি রাস্তা নির্মাণের কথা রয়েছে। নদিয়া জেলায় মোট ৭০টি রাস্তা তৈরি হবে—এর মধ্যে গয়েশপুরে ৪৬টি এবং কল্যাণীতে ২৪টি।

রাজ্য সরকারের দাবি, পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্যায়ে গ্রাম ও শহর মিলিয়ে মোট ২০,০৩০ কিলোমিটার রাস্তা নির্মিত হবে। এর ফলে রাজ্যের ৩৫ হাজার গ্রাম ও ১২৮টি পুর এলাকার মানুষ উপকৃত হবেন। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮,৪৮৭ কোটি ৮৩ লক্ষ টাকা, যার সম্পূর্ণটাই রাজ্য সরকার বহন করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে জব কার্ডধারীদের মাধ্যমে প্রায় ১৫ কোটি কর্মদিবস সৃষ্টি হবে। এদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর চলতি বছরে প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে এক হাজার ৭৫৯ কিলোমিটারেরও বেশি বিটুমিনাস রাস্তা নির্মাণের অনুমোদন পেয়েছে। প্রশাসনের দাবি, রাজ্য জুড়ে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

লেজার আলোয় দিক হারিয়ে মাঝ আকাশে চক্কর পাইলটের! বিপদ এড়িয়ে অবতরণ কলকাতা বিমানবন্দরে

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

জেলা থেকে শহর, রাজ্যের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নীরবতা পালনে অভয়া- স্মরণ

৯/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে যোগা করার পরামর্শ প্রধানমন্ত্রীর, সকলকে সমান গুরুত্বের আশ্বাস

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

সংসদে দেখা নেই প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর, তৃণমূলের প্রশ্নবাণে অস্বস্তিতে বিজেপি সরকার

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

বিচারপতি নিয়োগে বিজেপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুললেন মেনকা

৭/৮/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

অগ্রিম নিয়েও রাহুলের সভার বুকিং বাতিল যোগীরাজ্যে

৭/৮/২০২৬1 মিনিট পড়া

More from শিরোনাম

View All →