আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United States of America) ক্রিকেটের বিস্তারে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিল নাইট রাইডার্স গ্রুপ (Knight Riders Group)। ক্যালিফোর্নিয়ার পোমোনায় (Pomona) ফেয়ারপ্লেক্সে (Fairplex) গড়ে তোলা হল তাদের নিজস্ব হোম গ্রাউন্ড ‘নাইট রাইডার্স ক্রিকেট ফিল্ড’। এই প্রথমবার আমেরিকার মাটিতে নিজেদের স্থায়ী ঘাঁটি পেল নাইট রাইডার্স, যা দেশের ক্রিকেট পরিকাঠামো ও জনপ্রিয়তায় নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।
Sponsored

এই উদ্যোগকে ঘিরে ক্রিকেট মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। জানানো হয়েছে, আসন্ন মেজর লীগ ক্রিকেট ২০২৬ (Major League Cricket) এই মাঠেই খেলতে নামবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স (Los Angeles Knight Riders)। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় (South California) ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং স্থানীয় সমর্থক গড়ে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি (Franchise)।
এই প্রসঙ্গে দলের সহ-মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) জানান, নাইট রাইডার্স এখন বড় পরিবারে পরিণত হয়েছে। লস অ্যাঞ্জেলেসে নিজেদের মাঠ হওয়াটা খুবই আনন্দের ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। তাঁর মতে, আমেরিকায় খেলাধুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক, আর এই মাঠ ভবিষ্যতে ক্রিকেট (Cricket) ভালোবাসা মানুষদের একত্র হওয়ার একটি বড় কেন্দ্র হয়ে উঠতে পারে।
অন্যদিকে সংস্থার সিইও ভেঙ্কি মাইশোর ( Venky Mysore ) বলেন, লস অ্যাঞ্জেলেস (Los Angeles) খেলাধুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ফেয়ারপ্লেক্সের (Fairplex) সঙ্গে এই কাজ শুরু হওয়ায় ভবিষ্যতে আমেরিকায় (America) ক্রিকেট আরও এগোবে। ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষও বলেছে, এটা তাদের জন্য নতুন একটা উদ্যোগ। এর ফলে আশেপাশের মানুষ ক্রিকেটের সঙ্গে আরও বেশি যুক্ত হবে এবং খেলাটার জনপ্রিয়তা বাড়বে।
কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সহ বিশ্বের নানা টি-২০ লিগে (T -20 League) একাধিক সফল দল রয়েছে নাইট রাইডার্সদের। এই নতুন মাঠ চালু হওয়ায় তাদের ক্রিকেটে প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
1h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
1h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
23h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
1d ago
More from শিরোনাম
View All →
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago
