কয়েকদিন আগেই একসঙ্গে রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray), সুস্মিতা দেব (Susmita Dev), প্রকাশচিক বরাইক। সেই সময়ই জল্পনা ছিল রাজ্যসভা থেকে পদত্যাগ করছেন কোয়েল মল্লিক (Koyel Mallik)। কিন্তু সেইসময় বিদেশে থাকায় সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ। রথযাত্রার দিন সকালেই দিল্লিতে (Delhi) উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন রুক্মিনী মল্লিক ওরফে কোয়েল। এর জেরে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ৯। সাংসদ পদে ইস্তফা দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন কোয়েল। এবার চর্চা, তাহলে কি সুখেন্দুশেখরদের পথে হেঁটে নিসপাল-ঘরনীও নাম লেখাচ্ছেন পদ্ম শিবিরে।
বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক দলবদল-শিবির বদলের চলছে তৃণমূলে। এর আগে লোকসভার ২০-র বেশি সাংসদ তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন। আর রাজ্যসভায় একের পরে এক সাংসদ পদত্যাগ করছেন। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক ইস্তফা দিয়ে আর দলবদল করে বিজেপি-তে গিয়ে সেই দলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাচ্ছেন। তাঁদের ইস্তফার সময়ই জোর চর্চা ছিল যে পদত্যাগ করেছেন রঞ্জিত-কন্যা।
সূত্রের খবর, সেইসময় ইমেলের মাধ্যমে নিজের পদত্যাগ-পত্র পাঠাতে চেয়েছিলেন কোয়েল। কিন্তু নিয়ম অনুযায়ী, রাজ্যসভা বা লোকসভা থেকে পদত্যাগ করতে হলে শরীরের গিয়ে পদত্যাগ পত্র জমা দিতে হয়। জানাতে হয়, যে কোন চাপে পড়ে তিনি এই পদত্যাগ করছেন কি না। সেই কারণে বিদেশে থাকায়, সেই সময় আসতে পারেননি কোয়েল। বৃহস্পতিবার, সকালে রাজ্যসভার সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন তিনি। তার পরেই টুইস্ট।
এদিন পদ ছেড়েই দিল্লির মতিলাল নেহরু রোডে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের (Bhupendra Yadav) বাড়ি গিয়ে দেখা করেন কোয়েল। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। আর তাতেই রাজনৈতিক মহলে জোর জল্পনা, তাহলে কি অন্যান্য পদত্যাগী সাংসদদের মতো তিনিও বিজেপিতে যোগ দেবেন? সাংসদ হিসেবে রাজ্যসভার কোনও অধিবেশনেই অংশগ্রহণ করেননি কোয়েল। এবার কি তাহলে গেরুয়া শিবিরের হয়ে রাজ্যসভায় যাবেন কোয়েল? না কি অতি স্বল্প সময়ের রাজনৈতিক জীবনকে টা টা করে আবার রূপালি পর্দাতেই মন দেবেন টলি -কুইন? এখন সেটাই প্রশ্ন।
















