দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতা বিমান বন্দর (Kolkata Airport)। সেই সঙ্গে রক্ষা পেল ইন্ডিগোর (Indigo) একটি বিমান ও তার যাত্রীরা। যদি বিমান বন্দর কর্তৃপক্ষ (airport authority) জানিয়েছে অন্য বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
Sponsored

মঙ্গলবার রাতে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর একটি বিমান। সেই সময়ে কলকাতা থেকে গুয়াহাটিগামী ৬ই ৬৬৬৩ বিমানটিতে খারাপ ও অন্যান্য সামগ্রী তোলার কাজ হচ্ছিল। হঠাৎই সেই কেটারিং পরিষেবার একটি গাড়ি দাঁড় করানো অবস্থায় গড়াতে শুরু করে। সেটি সোজা গিয়ে ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে।
তবে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত বিমানবন্দর কর্মীরা চালকবিহীন গাড়িটি সরিয়ে আনেন। সেই সময়ে যাত্রীরা বিমানে ওঠেননি। ফলে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু বিমানের (Indigo flight) যে অংশে গাড়িটি ধাক্কা মেরেছিল সেখানে গুরুতর সংঘর্ষে আগুন লেগে যাওয়ার স্বাভাবিক। তা হলে ঘটনাস্থলে উপস্থিত বিমান ও বিমানবন্দর কর্মীদের জীবনহানির চূড়ান্ত আশঙ্কা ছিল।
আরও পড়ুন : কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে গাড়িতে চালক না থাকার কারণে গাড়িটি গড়িয়ে গিয়েছিল বলে অনুমান। দ্রুত ওই বিমানের যাত্রীদের জন্য অন্য বিমানের ব্যবস্থা করা হয়। আঘাতপ্রাপ্ত বিমানটির পরীক্ষা শুরু হয়েছে, কোনও ক্ষতি হয়েছে কি না জানার জন্য।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
8h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
