Site Logo

গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

EBBS Desk·
গ্যাসের দামবৃদ্ধির জেরে হু হু করে বাড়ছে অটোর ভাড়া, নাজেহাল যাত্রীরা

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ ভারতের গ্যাসের সরবরাহে। আর তার জেরে কলকাতায় সিএনজি-র জোগান কমছে (CNG Price Increase)। এর জেরে দাম বেড়েছে অটোর গ্যাসের (Kolkata Auto Fare Hike)। এরপরেই একাধিক রুটের অটো ভাড়া বাড়ছে হু হু করে (Transport Crisis)। ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার রাতেও গ্যাসের দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা। একলাফে ৫ টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন গ্যাসের দাম বেড়ে হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা।

Sponsored

Sranchi In Article

বুধবার, সকাল থেকেই চিংড়িঘাটা-এসডিএফ রুটে অটোর ভাড়া বেড়ে গিয়েছে। চিংড়িঘাটা থেকে এসডিএফ রুটে যাত্রী প্রতি ভাড়া ছিল ১৫ টাকা, হঠাৎ করেই ৩ টাকা বেড়ে ভাড়া ১৮ টাকা হয়ে গিয়েছে।কারণ জিজ্ঞেসা করলে অটোচালকদের বক্তব্য, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ভাড়া বাড়াতে হয়েছে। বেঙ্গল কেমিক্যালের কাছে সকাল থেকেই পাম্পে দীর্ঘ লাইন দেখা গিয়েছে। আরও পড়ুন: অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে! কয়লা মাফিয়ার বিজেপিতে স্থায়ী সদস্যপদ পাওয়ায় তোপ শশী-পার্থর

এদিকে গড়িয়া-বারুইপুর, সোনারপুর-গড়িয়া রুটেও ভাড়া কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে বলেই খবর। আচমকা ভাড়া বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়েছে যাত্রীদের। অটোচালক সংগঠন সূত্রে খবর, ২-৩ টাকা নয় বাড়তি দামে অটোর গ্যাস ভরাতে হলে প্রতিটি রুটে ৫-১০ টাকা করে বাড়তে পারে ভাড়া। নইলে অটো পরিষেবা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনও গতি থাকবে না চালকদের।

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →