Site Logo

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

EBBS Desk·
কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে মুর্শিদাবাদ, কলকাতা, মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় অশান্তির অভিযোগ উঠেছে। খুন থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর। এই নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত মামলার শুনানি করার আবেদন জানানো হয়েছিল। মঙ্গলবারই শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। আরও পড়ুন: ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

Sponsored

Sranchi In Article

এবার ২ দফা ২৩ ও ২৯ এপ্রিল ভোটের দিন কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। কিন্তু এত কিছুর পরেও ভোট পরবর্তী হিংসা আটকানো যায়নি। ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসে। মৃত্যু ছাড়াও বাড়ি ভাঙচুর থেকে দোকানে আগুন লাগানোর ঘটনাও ঘটেছে। এই নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার শুনানির কথা জানিয়ে দিয়েছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →