Site Logo

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

EBBS Desk·
আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো পরিষেবা চালু। কলকাতা মেট্রোর (Kolkata Metro) ঘোষণা মত ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হয়েছে।  শেষ মেট্রোর সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন আনা হচ্ছে না।

Sponsored

Sranchi In Article

ব্লু লাইন (Blue Line Metro): - রবিবার সাধারণত ১৫২টি মেট্রো চলাচল করে। কিন্তু আজ (২১ জুন) চলবে মোট ২১৪টি ট্রেন। এর মধ্যে ১০৭টি আপ এবং ১০৭টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ১৪ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানোর সিদ্ধান্ত নে০য়া হয়েছে।

গ্রিন লাইন (Green Line Metro):- রবিবার চলবে ১৭৩টি ট্রেন। এর মধ্যে ৮৭টি আপ এবং ৮৬টি ডাউন পরিষেবা থাকবে। ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

ইয়েলো লাইন (Yellow Line Metro):- স্বাভাবিক ৭৮টি ট্রেনের পরিবর্তে আজ চালানো হবে ১১২টি মেট্রো। ভোর ৪টে ১৮ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং বিপরীতমুখী রুটে বিশেষ পরিষেবা থাকছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →