Site Logo

যুদ্ধের জেরে কলকাতা-পশ্চিম এশিয়ার ৭টি বিমান বাতিল

EBBS Desk·
যুদ্ধের জেরে কলকাতা-পশ্চিম এশিয়ার ৭টি বিমান বাতিল

পশ্চিম এশিয়াতে (Iran -Isreal war) যুদ্ধের জেরে শুক্রবার কলকাতা থেকে পশ্চিম এশিয়ার দিকে যাওয়ার এবং পশ্চিম এশিয়া থেকে কলকাতা আসার সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, দোহা এবং আবু ধাবিগামী মোট চারটি বিমান বাতিল করা হয়েছে। এছাড়াও, আবু ধাবি, দুবাই এবং দোহা থেকে কলকাতা আসার তিনটি বিমান বাতিল করা হয়েছে।

Sponsored

Sranchi In Article

অন্য দিকে এই উত্তপ্ত পরিস্থিতির জেরে ১২২ টি বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতের অন্যতম বড় বিমান সংস্থা ইন্ডিগো। যদিও ধীরে ধীরে বেশ কিছু পরিষেবা চালু করার কথাও জানানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়া অঞ্চলের আকাশসীমা আংশিক বন্ধ থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে উড়ান বাতিল করতে হয়েছে। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এথেন্স, মাস্কট, জেড্ডা এবং মদিনার উদ্দেশ্যে আগে থেকেই নির্ধারিত কয়েকটি উড়ান পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহীর জন্য নির্বাচিত প্রত্যাবাসন উড়ানও ধাপে ধাপে যাতায়াত শুরু করেছে।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →